ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের প্রয়াণে বিসিবির শোকপ্রকাশ
-
1
রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে
-
2
টেস্টের স্কোয়াডে চার বছর পর ফিরলেন নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন
-
3
জয়ের জন্য শেষ সেশনে বাংলাদেশের দরকার ২০৭ রান
-
4
ক্যারিবীয়দের স্পিন-ফাঁদ এড়িয়ে ড্রয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
-
5
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের প্রয়াণে বিসিবির শোকপ্রকাশ
ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের প্রয়াণে বিসিবির শোকপ্রকাশ
আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) বিসিবি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল প্রশাসনে হারুনুর রশীদের অসামান্য অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেছে বিসিবি। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।
দেশের অন্যতম সেরা এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি কর্তৃপক্ষ।
