মালি মাকেতা ফিল্ডিং কোচ নন, সহকারী কোচ
-
1
রহমত শাহের চমৎকার সেঞ্চুরি সত্ত্বেও চালকের আসনে জিম্বাবুয়ে
-
2
টেস্টের স্কোয়াডে চার বছর পর ফিরলেন নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন রবিন
-
3
জয়ের জন্য শেষ সেশনে বাংলাদেশের দরকার ২০৭ রান
-
4
ক্যারিবীয়দের স্পিন-ফাঁদ এড়িয়ে ড্রয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ
-
5
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের ব্যাটিং স্পেশালিস্ট ডেইল বেনকেনস্টাইন
মালি মাকেতা ফিল্ডিং কোচ নন, সহকারী কোচ
মালি মাকেতা ফিল্ডিং কোচ নন, সহকারী কোচ
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে জাতীয় দলের কোচিং স্টাফের দায়িত্ব নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরের সংশোধন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে মালি মাকেতাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মালি মাকেতা মূলত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ । দক্ষিণ আফ্রিকা সফরেও তিনি নিজ পদে বহাল থেকে তার নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করবেন।
গণমাধ্যমের কিছু অংশে মাকেতাকে ভুলবশত ফিল্ডিং কোচ হিসেবে উল্লেখ করায় বিভ্রান্তি তৈরি হয়। এই ধরনের অনিচ্ছাকৃত ভুল শুধরে নিয়ে সঠিক তথ্য পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে ক্রিকেট বোর্ড।
