শানাকা, রাথনায়েকের ঝড়ে ১০৫ রানের দাপুটে জয় শ্রীলঙ্কার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
পিএসএলে সুযোগ পেলেন নাহিদ ও ইমন, দ্বিতীয় ধাপে দল মিলল দুই টাইগারের
-
2
ডাবল সুপার ওভারের রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা
-
3
এপ্রিলেই শুরু হচ্ছে দেশের প্রথম নারী বিপিএল
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দাপট, আয়রল্যান্ডকে ৬৭ রানে হারাল
-
5
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র উন্নয়নে বিসিবির ২ কোটি টাকার অনুদান
শানাকা, রাথনায়েকের ঝড়ে ১০৫ রানের দাপুটে জয় শ্রীলঙ্কার
শানাকা, রাথনায়েকের ঝড়ে ১০৫ রানের দাপুটে জয় শ্রীলঙ্কার
টি–টোয়েন্টি বিশ্বকাপে শক্ত বার্তা দিয়েই শুরু করল সহ-আয়োজক শ্রীলঙ্কা। ক্যান্ডিতে ওমানকে ১০৫ রানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের জানান দিল লঙ্কানরা।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জাতিন্দর সিং। শুরুতে কামিল মিশারা ও পাথুম নিশাঙ্কার উইকেট হারালেও পাওয়ারপ্লে শেষে ২ উইকেটে ৫৮ রান তোলে শ্রীলঙ্কা।
এরপর কুশল মেন্ডিস ও পবন রাথনায়েক গড়েন ৫২ বলে ৯৪ রানের দুর্দান্ত জুটি। রাথনায়েক ছিলেন বেশি আক্রমণাত্মক ৮টি চার ও ১টি ছক্কায় মাত্র ২৮ বলে ৬০ রান করেন তিনি। তাকে সঙ্গ দিয়ে মেন্ডিস খেলেন দায়িত্বশীল ইনিংস, ৪৫ বলে করেন ৬১ রান।
রাথনায়েক বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক দাসুন শানাকা। ওমান বোলারদের ওপর চড়াও হয়ে ৫টি ছক্কা ও ২টি চারে মাত্র ১৯ বলে পূর্ণ করেন ফিফটি যা শ্রীলঙ্কার টি–টোয়েন্টি ইতিহাসে দ্রুততম অর্ধশতক। শেষ ১০ ওভারে ১২৯ রান তোলে স্বাগতিকরা, শেষ ওভারেই আসে ১৭ রান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২৫ রান তোলে তারা এটি চলতি বিশ্বকাপে সর্বোচ্চ এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ওমানের হয়ে জিতেন রামানন্দি নেন ২ উইকেট, ওদেরা ও মেহমুদ পান একটি করে।
২২৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওমান। প্রথম ওভারেই দুশমান্থ চামিরার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন অধিনায়ক জাতিন্দর সিং। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেটে ৩৬ রান তোলে সফরকারীরা। আমির কালিম ও হাম্মাদ মির্জাও এক অঙ্কেই ফেরেন।
মোহাম্মদ নাদিম ও ওয়াসিম আলি ৪২ রানের জুটি গড়ে ধস সামাল দেওয়ার চেষ্টা করলেও রান তোলার গতি ছিল মন্থর। নাদিম শেষ পর্যন্ত ৫৬ বলে অপরাজিত ৫৩ রান করেন, যা ওমানের জন্য একমাত্র সান্ত্বনা।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাহেশ থিকশানা ছিলেন সবচেয়ে সফল। মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১২০ রানেই থামে ওমান, আর ১০৫ রানের বড় জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে শ্রীলঙ্কা।
