জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে
-
1
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ছিটকে অনিশ্চিত ক্যামেরন গ্রিন
-
2
ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর ফাইনালে লঙ্কান মেয়েদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
-
3
দ্বিতীয় টেস্টের আগেই দলে ফিরছেন এইডেন মারক্রাম
-
4
পাথুম নিশাঙ্কা ছিটকে গেলেন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে, তার জায়গায় দলে লাহিরু উদারা
-
5
বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন লিটন
জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে
জয়ের রাতে জরিমানা গুনতে হল রিশাব পান্টকে
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্টকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার জন্য। ২০২৪ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথম জয়ের মুখ দেখেছে দিল্লি ক্যাপিটালস।
প্রথম জয় পাবার আনন্দের সাথে জরিমানার দুঃখ সঙ্গী হয়েছে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশাব পান্টের।
সড়ক দুর্ঘটনার পর আইপিএল ২০২৩ খেলা হয়নি পান্টের। এবছর ফিরেছেন আইপিএলে, দিল্লির নেতৃত্বেও। ভাইজাগে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে তাঁকে।
আইপিএল এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'ওভার রেট সংক্রান্ত আইপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন রিশাব পান্ট। চলতি মৌসুমে এটা তাঁর প্রথম নিয়ম ভঙ্গের ঘটনা বলে তাঁকে কেবল ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।'
যদিও জরিমানাতে খুব বেশি বিচলিত হবার কথা নয় রিশাবের। চেন্নাইয়ের বিপক্ষে জয়ের রাতে নিজেও যে দেখা পেয়েছেন ফিফটির।
