ডিপিডিসিএল ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি শু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ডিপিডিসিএল ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি শু

ডিপিডিসিএল ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি শু

ডিপিডিসিএল ২০২৫-২৬ মৌসুমের প্রস্তুতি শু

দেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রধান আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০২৫–২৬ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরির গুরুত্বপূর্ণ এই লিস্ট ‘এ’ প্রতিযোগিতাকে ঘিরে আগাম পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড।

এ লক্ষ্যে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আগামী ৮ এপ্রিল অংশগ্রহণকারী ক্লাব ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবে। ওই বৈঠকে আসন্ন মৌসুমের সূচি ও বিভিন্ন পরিচালনাগত বিষয় চূড়ান্ত করা হবে।

বিসিবি জানিয়েছে, ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এবং একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক লিগ আয়োজন নিশ্চিত করতে সব পক্ষের সঙ্গে সমন্বয় করেই কাজ করছে তারা।