নিলামে অনুপস্থিতির কারণ জানালেন তানজিম সাকিব, লক্ষ্য এবার মাঠে ফেরা
-
1
শাদাবের শতক ও দশম উইকেটের রেকর্ড জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
-
2
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়
-
3
পাকিস্তানের ওয়ানডে দল থেকে বাদ সাইম আইয়ুব, স্থলাভিষিক্ত সাহিবজাদা ফারহান
-
4
বাদ পড়লেন ম্যাডিনসন, কেপটাউন টেস্টের একাদশে স্মিথকে নিয়ে শংকা
-
5
ডি-থ্রি ট্রফির পয়েন্ট নিলামে শরিফুল সবচেয়ে দামি, দল পাননি নাসির
নিলামে অনুপস্থিতির কারণ জানালেন তানজিম সাকিব, লক্ষ্য এবার মাঠে ফেরা
নিলামে অনুপস্থিতির কারণ জানালেন তানজিম সাকিব, লক্ষ্য এবার মাঠে ফেরা
বিতর্ক কিংবা জল্পনা-কল্পনা নয়, চোটের কারণেই মূলত আসন্ন 'ডি থ্রি ট্রফি'র ড্রাফটে নাম ওঠেনি পেসার তানজিম হাসান সাকিবের। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি স্পষ্ট করে নিজ থেকে সকল গুঞ্জনের অবসান ঘটিয়েছেন এই ডানহাতি পেসার।
আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের ‘ডি থ্রি ট্রফি’ আয়োজিত হতে যাচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে সম্প্রতি সোনারগাঁওয়ে ২৮১ জন দেশি ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হয়। 'বি' ক্যাটাগরিতে নাম থাকা সত্ত্বেও তানজিম সাকিবকে নিলামে না তোলায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। তবে সব শঙ্কা ও গুঞ্জন উড়িয়ে দিয়ে তরুণ এই পেসার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার ফলেই এই টুর্নামেন্টে তার খেলা হচ্ছে না।
বর্তমানে পুনার্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তানজিম সাকিব ইংল্যান্ডে অবস্থান করছেন। চোট কাটিয়ে ওঠাই এখন তার প্রধান লক্ষ্য। নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি ভক্তদের আশ্বস্ত করে লেখেন।
"দীর্ঘ সাত মাসের বিশ্রাম, চোটের সঙ্গে লড়াই আর ক্রিকেট থেকে দূরে থাকার এক কঠিন অধ্যায়। বর্তমানে ইংল্যান্ডে আছি, নিজেকে নতুন করে প্রস্তুত করছি। ইনশাআল্লাহ, আগামী মাস থেকে বোলিং শুরু করব। এই দীর্ঘ বিরতি আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে, নিজের ওপর বিশ্বাস রাখতে শিখিয়েছে। ফিরে আসার পথটা সহজ নয়, তবে স্বপ্নটা এখনো আগের মতোই অটুট। আপনাদের ভালোবাসা, দোয়া আর সমর্থনই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।"
