সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 32 সেকেন্ড আগে
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে নেদারল্যান্ডসের দুর্দান্ত জয়

দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ এর ম্যাচে নেদারল্যান্ডস ৩ উইকেটে হারিয়ে সংযুক্ত আরব আমিরাতকে

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ২৪৪ রানের একটি লড়াকু পুঁজি সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০২ বলে অপরাজিত ৮২ রানের চমৎকার ইনিংস খেলেন রাহুল চোপড়া। 

তাকে যোগ্য সঙ্গ দিয়ে অক্ষদীপ নাথ করেন ৭৭ বলে ৬৮ রান এবং ওপেনার তানিশ সুরি করেন ৪০ রান। নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ছিলেন টিম ভ্যান ডার গুগটেন, যিনি মাত্র ৩৯ রান খরচ করে একাই ৫টি উইকেট শিকার করে আমিরাতের বড় স্কোরের স্বপ্ন ভেঙে দেন। এ ছাড়া বাস ডি লিডি, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন ১টি করে উইকেট নেন।

২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শনী দেখান ডাচ ওপেনার ম্যাক্স ও'ডাউড। তিনি মাত্র ৭৯ বলে ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৩ রানের একটি ম্যাচ-উইনিং সেঞ্চুরি উপহার দেন এবং ম্যাচ সেরার পুরস্কার জিতেন। 

ও'ডাউড আউট হওয়ার পর মিডল অর্ডারে দ্রুত কিছু উইকেট হারিয়ে নেদারল্যান্ডস কিছুটা চাপে পড়েছিল। তবে অষ্টম উইকেটে মাইকেল লেভিট (৫০ বলে ৩৬*) এবং আরিয়ান দত্তের (৩৬ বলে ৩৬*) অবিচ্ছিন্ন ও দায়িত্বশীল পার্টনারশিপ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। 

সংযুক্ত আরব আমিরাতের বোলারদের মধ্যে খুজাইমা তানভীর দুর্দান্ত বোলিং করে ৪৩ রানে ৪টি উইকেট শিকার করলেও দলের পরাজয় এড়াতে পারেননি। শেষ পর্যন্ত ৩৭ বল বাকি থাকতেই ৪৩.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলে ম্যাচটি জিতে নেয় নেদারল্যান্ডস।