দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

দুই উইকেট হারিয়ে মিরপুর টেস্টের প্রথম সেশন শেষ করল বাংলাদেশ

মিরপুর টেস্টের প্রথম দিন প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৯৬ রান তুলে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ । অপরাজিত ৪২ রান নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ওপেনার সাদমান ইসলাম।

বুধবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে শুরুতেই জেইডেন সিলসের বলে তানজিদ হাসান (৭) আউট হলে কিছুটা চাপে পড়ে দল। মাত্র ১০ রানে প্রথম উইকেট হারানোর পর সাদমানকে নিয়ে রানের চাকা ঘোরান মুমিনুল হক।

দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষা করেন। খেলার পথেই মুমিনুল প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। তবে ২৮ রান করার পর স্পিনার জোমেল ওয়ারিকানকে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি।

৭৭ রানে ২ উইকেট যাওয়ার পর অধিনায়ক শান্তকে সঙ্গে নিয়ে সেশনের বাকি সময়টা অনায়াসে কাটিয়ে দেন সাদমান। মুশফিকুর রহিম ইনজুরির কারণে এই ম্যাচে না খেললেও, দুই পেসার ও তিন স্পিনারের ভারসাম্যপূর্ণ দল নিয়ে প্রথম সেশনে আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ।