মার্করাম-জানসেন ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বড় চমক দেখিয়েছে জিম্বাবুয়ে
-
2
নেদারল্যান্ডসকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়
-
3
ভারতের দাপুটে জয়, ৯৩ রানে উড়িয়ে দিল নামিবিয়াকে
-
4
কানাডাকে হারিয়ে সুপার এইটের আশা বাঁচাল সংযুক্ত আরব আমিরাত
-
5
টাকারের ঝড়ে উড়ে গেল ওমান, বড় জয়ে সুপার এইটের আশা বাঁচাল আয়ারল্যান্ড
মার্করাম-জানসেন ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
মার্করাম-জানসেন ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা
আমেদাবাদে টি–টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এডেন মার্করাম ও অলরাউন্ডার মার্কো জানসেনের ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে গেল প্রোটিয়ারা।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতে কিউই ব্যাটাররা আক্রমণাত্মক ভঙ্গিতে খেললেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড তোলে ৭ উইকেটে ১৭৫ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মার্কো জানসেন। তিনি ক্যারিয়ারসেরা বোলিং করে ৪ উইকেটে ৪০ রান দেন। মার্ক চ্যাপম্যান ৪৮ রানে আউট হয়ে অল্পের জন্য অর্ধশতক মিস করেন। ফিন অ্যালেন করেন ৩১ এবং ড্যারিল মিচেল ৩২ রান। তবে কেউই ইনিংস বড় করতে না পারায় প্রত্যাশিত গতি পায়নি নিউজিল্যান্ডের রানতাড়া।
১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। অধিনায়ক এডেন মার্করাম খেলেন দুর্দান্ত এক ইনিংস। মাত্র ৪৪ বলে অপরাজিত ৮৬ রান করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি, যা তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের সমান। কুইন্টন ডি কক ১৪ বলে ২০ রান করে দ্রুত সূচনা এনে দেন। দুজন মিলে মাত্র ২৮ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন।
এরপর রায়ান রিকেলটন ১১ বলে ২১ এবং ডেওয়াল্ড ব্রেভিস ১৭ বলে ২১ রানের কার্যকর ইনিংস খেলেন। শেষদিকে ডেভিড মিলার ১৭ বলে অপরাজিত ২৪ রান করে মার্করামের সঙ্গে জয়ের কাজ শেষ করেন। ১৭.১ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের ফলে সুপার এইট পর্বে জায়গা পাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হবে নিউজিল্যান্ডকে।
