সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে মুখ খুললেন জ্যোতি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে মুখ খুললেন জ্যোতি

সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে মুখ খুললেন জ্যোতি

সাধারণ মানুষের মৌলিক চাহিদা নিয়ে মুখ খুললেন জ্যোতি

জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের মানুষ এক নতুন আশা নিয়ে এগোচ্ছে, তাদের জীবনে পরিবর্তনের সম্ভাবনা খুঁজছে। এমন এক সময়ে দেশের নাগরিকদের মৌলিক চাহিদা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়ে জনগনের প্রয়োজন ও প্রত্যাশাগুলো সামনে এনেছেন। সাধারণ মানুষ কেমন জীবিকা চায়, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় কি ধরনের উন্নয়ন চাই এসব বিষয়ে অধিনায়কের মন্তব্য ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

নিগার সুলতানা জ্যোতির এই পদক্ষেপ সমাজে সচেতনতা তৈরি করছে এবং অন্যদেরকেও সরকারি ও সামাজিক উদ্যোগের দিকে নজর দিতে উদ্বুদ্ধ করছে। দেশের প্রতিটি মানুষের উন্নয়নের বিষয়টি এই ধরনের মত প্রকাশের মাধ্যমে আরও দৃঢ়ভাবে উঠে আসছে।

নিজের ফেসবুক পেইজে জ্যোতি লেখেন,

"এতো জায়গা-পদ নিয়ে কাড়াকাড়ি /মারামরি কেন?জনগণের সেবার জন্য, দেশের কল্যাণের জন্য তো কিন্তু আদতে আমরা আছি কেমন? 
আমরা দেশের মানুষ অনেক বোকা খালি আমাদের বেসিক প্রয়োজন গুলা নিশ্চিত করে দেন আমরা কোনো প্রশ্নই তুলবোনা. যেমন শিক্ষা, চিকিৎসা , সড়ক ব্যবস্থা, দ্রব্যমূল্য হাতের লাগালে রাখা সিম্পল হিসাব! একটা ১৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৫ হাজারেও বেশি রোগী, আছে কিছু সংখ্যক নার্স, হাতে গোনা ডাক্তার >তাইলে কেমনে পাবে চিকিৎসা? মাথা ব্যথা আছে ;নাই 
যে রাস্তা দিয়ে আমরা চলচল করি (দূর পাল্লার কিছু রাস্তা ছাড়া ) মনে হয় সুস্থ সবল মানুষ অসুস্থ্য হয়ে যাবে ;বয়স্ক, অসুস্থ্য, গর্ভবতী মা ওদের যে কি অবস্থা হয় আল্লাহ জানেন, এইটা নিয়ে কথা বলেন না
আমরা দেশের মানুষ সত্যিই অনেক বোকা আমরা সহজে খুশি হয়ে যাই, আমাদের জন্য অনেক অনেক কিছু করা লাগবেনা !আমাদের দৈনন্দিন জিনিসগুলা ঠিক করে দেন, বাকি যা করতে মন চায় করেন না কে প্রশ্ন করতে যায়