বিশ্বকাপ ইস্যুতে সত্য সামনে আনলেন সালাহউদ্দিন, আসিফ নজরুলকে বললেন মিথ্যাবাদী
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপ ইস্যুতে সত্য সামনে আনলেন সালাহউদ্দিন, আসিফ নজরুলকে বললেন মিথ্যাবাদী
বিশ্বকাপ ইস্যুতে সত্য সামনে আনলেন সালাহউদ্দিন, আসিফ নজরুলকে বললেন মিথ্যাবাদী
বাংলাদেশ এবার চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না। এই বিষয়টি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক থাকলেও এবার তা আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি ব্যাখ্যা দিয়েছেন যে, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মিথ্যা তথ্য দিয়েছেন।
মিরপুরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন বলেন, “তিনি (আসিফ নজরুল) খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবেন আমি আসলে ভাবতেও পারছি না। আমি কিভাবে আসলে ছেলেদের সামনে মুখ দেখাব। উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন আমরা আসলে এটা মানতে পারতেছি না।”
সালাউদ্দিন আরও বলেন, খেলোয়াড়দের সঙ্গে ঘটা একটি গুরুতর পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমিতো জানি আমার দুইটা খেলোয়াড় কোমাতে চলে গিয়েছিল। পাঁচ দিন ধরে কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি, ওইটাই বেশি। এটা সবচেয়ে বড় সাফল্য আমার জীবনে। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।”
এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, গত ১০ ফেব্রুয়ারি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমে বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত ছিল খেলোয়াড় এবং বিসিবির যৌথ সিদ্ধান্ত। তিনি জানিয়েছিলেন, “কোনো রিগ্রেটের প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।”
এই বিতর্ক স্পষ্টভাবে দেখাচ্ছে, জাতীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষের মধ্যে বিশ্বকাপ অংশগ্রহণের ইস্যুতে মতবিরোধ গভীর। কোচ সালাউদ্দিনের কঠোর মন্তব্য প্রমাণ করছে, শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ায় নয়, সেই সিদ্ধান্তের বক্তব্য ও তথ্য পরিবেশনও সমান গুরুত্বপূর্ণ।
