আমিরের মন্তব্যে ক্ষুব্ধ হারভাজন, অভিষেকের পাশে সাবেক ভারতীয় স্পিনার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আমিরের মন্তব্যে ক্ষুব্ধ হারভাজন, অভিষেকের পাশে সাবেক ভারতীয় স্পিনার
আমিরের মন্তব্যে ক্ষুব্ধ হারভাজন, অভিষেকের পাশে সাবেক ভারতীয় স্পিনার
চলমান বিশ্নকাপে আবারও আলোচনার কেন্দ্রে পাকিস্তানের সাবেক পেসার। ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘স্লগার’ আখ্যা দেওয়ার পর এবার তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, গ্রুপ–১ থেকে সেমিফাইনালে উঠতে পারবে না ভারত।
পাকিস্তানি টকশোতে বক্তব্য রাখতে গিয়ে আমির বলেন, পাকিস্তান ম্যাচ ছাড়া ভারতের ব্যাটিং লাইনআপ টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভেঙে পড়েছে। তাঁর মতে, বর্তমানে যেভাবে খেলছে তারা যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে।
আমিরের ভাষায়, “পাকিস্তান ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই ভারতের ব্যাটিং ধসে পড়েছে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে।”
এর আগে একই অনুষ্ঠানে অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আমির। তিনি বলেন, "যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে সে শুধু স্লগার। তার টেকনিক খুব শক্ত মনে হয়নি। এক জায়গায় দাঁড়িয়ে নিজের জোনে বল পেলেই মারতে চায়। সুইং বা মুভমেন্ট সামলাতে দেখলে তবেই তাকে প্রকৃত ব্যাটার বলব।"
এই মন্তব্যের জবাবে এক ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে হারভাজন সিং কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, "ঘুম থেকে উঠে তিনি যা খুশি বলছেন। যদি অভিষেক স্লগারও হয়, তাহলে ঠিক আছে সে ছক্কা মারুক। কিন্তু সত্যি বলতে, অভিষেক একজন পূর্ণাঙ্গ ব্যাটার। সে জানে কখন কোন শট খেলতে হয়। কভার, পয়েন্ট, লং অন, লং অফ, মিডউইকেট সব জায়গায় শট খেলতে পারে। তাকে স্লগার বলা যায় না।"
হারভাজন আরো বলেন, "আমি যদি আসল স্লগারদের নাম বলি, অনেকে কষ্ট পেতে পারেন। আমি বিতর্ক চাই না। তবে কাউকে স্লগার বলা অন্যায়। অভিষেক আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছে।"
