বিশ্বকাপে অংশ না নিয়েও ২০২৮ বিশ্বকাপে সরাসরি জায়গা বাংলাদেশের
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপে অংশ না নিয়েও ২০২৮ বিশ্বকাপে সরাসরি জায়গা বাংলাদেশের
বিশ্বকাপে অংশ না নিয়েও ২০২৮ বিশ্বকাপে সরাসরি জায়গা বাংলাদেশের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে শুরুতে ছিল নানা আলোচনা। তার মধ্যে অন্যতম বড় আসরে অনুপস্থিতির কারণে ভবিষ্যতে হয়তো বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে খেলতে হতে পারে। তবে সেই শঙ্কা কাটিয়ে আগেভাগেই আনন্দের সংবাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট বারোটি দল সরাসরি মূল পর্বে খেলবে। এর মধ্যে ২০২৬ সালের বিশ্বকাপে সুপার এইটে খেলা আটটি দল স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার পাবে। দল গুলো হল, ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান।
এছাড়া আয়োজক দেশ দুটি এবং সর্বশেষ আন্তর্জাতিক র্যাংকিংয়ের ভিত্তিতে আরও দুটি দল সরাসরি অংশগ্রহণ করবে।আয়োজক হিসেবে অস্ট্রেলিয়াও মূল পর্বে অংশ নেবে।
এদিকে নিউজিল্যান্ডের সুপার এইট নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক র্যাংকিং থেকে অতিরিক্ত দুটি দলের সুযোগ তৈরি হয়েছে। দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। সংস্থার বক্তব্যে বলা হয়েছে, আগামী ৯ মার্চের আগে এই তিন দেশের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত নেই। ফলে তাদের অবস্থানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই এই তিন দেশ সরাসরি ২০২৮ সালের বিশ্বকাপে খেলতে পারবে।
