২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এআই ও গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতায় ভক্তরা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 5 মিনিট আগে-
1
এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাই উচিত- বিশ্বকাপ প্রসঙ্গে জ্যোতি
-
2
সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল লাহোর কালান্দার্স
-
3
তাসকিনের জায়গায় মুগ্ধ, ধূমকেতু দলে শেষ মুহূর্তের পরিবর্তন
-
4
জাহানারা আলমের অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল বিসিবি
-
5
বয়সভিত্তিক ক্রিকেট সংস্কারে জোর, পাথওয়ে নিয়ে বিসিবির বৈঠক
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এআই ও গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতায় ভক্তরা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এআই ও গুগলের নতুন উদ্ভাবনী অভিজ্ঞতায় ভক্তরা
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও সজীব এবং দর্শকবান্ধব করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও গুগল যৌথ উদ্যোগ নিয়েছে। গুগলের Gemini AI প্রযুক্তি ভক্তদের জন্য হবে ‘Official AI Fan Companion’, আর Google Pixel হবে ‘Official Smartphone’। এর মাধ্যমে ভক্তরা শুধু খেলা দেখবেন না, খেলাকে আরও সৃজনশীলভাবে উদযাপন ও উপভোগ করতে পারবেন।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, “এই অংশীদারিত্ব ভক্তদের আরও ঘনিষ্ঠভাবে খেলায় যুক্ত করার সুযোগ তৈরি করবে। প্রযুক্তির মাধ্যমে ক্রিকেটকে আরও সহজলভ্য ও আনন্দময় করার লক্ষ্য আমাদের।”
গুগল ভারতের মার্কেটিং প্রধান শেখর খোসলা বলেন, “আমরা আগের নারী বিশ্বকাপ থেকে দেখেছি কিভাবে AI ভক্তদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারে। এবার আমরা Gemini ও Pixel ব্যবহার করে ভক্তদের খেলার সঙ্গে নতুনভাবে যুক্ত করার সুযোগ দিচ্ছি।”
এই অংশীদারিত্বের প্রথম উদ্যোগ হিসেবে চালু হয়েছে “Craziest Fan Kaun” প্রতিযোগিতা। ভক্তরা Gemini AI ব্যবহার করে নিজেদের ‘Crazy Fan’ অবতার তৈরি করতে পারবে। নির্বাচিত বিজয়ীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন, সঙ্গে থাকছে তাদের AI ডিজাইন করা কস্টিউম।
এর পাশাপাশি গুগল ও আইসিসি আরও নতুন ফিচার চালু করছে:
• Explore Cricket ট্যাব: ভক্তরা খেলায় নতুন কুইজ, নিয়ম ব্যাখ্যা এবং নিজের ক্রিকেট ফরম্যাট ডিজাইন করতে পারবে।
• Insight Cards: খেলোয়াড়দের মাইলস্টোন ও তথ্য শেয়ার করার জন্য colourful, সহজভাবে শেয়ারযোগ্য ডিজিটাল কার্ড।
• Google Pixel: স্টেডিয়ামের বিভিন্ন কোণ থেকে খেলার মুহূর্ত দেখার জন্য উন্নত ক্যামেরা ব্যবহার করবে, যা সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাবে।
এই উদ্যোগের মাধ্যমে আইসিসি ও গুগল ভক্তদের খেলার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করতে চাইছে। বাংলাদেশসহ বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এবার ঘরে বসেই নতুন দৃষ্টিকোণ থেকে খেলা উপভোগ করতে পারবেন।
