৪০০ করে ২৩৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড
-
1
রেনশর ১৯০ রানে অস্ট্রেলিয়ার শক্ত অবস্থান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
-
2
হাসানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
-
3
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও বড় হার বাংলাদেশের, সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
4
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম
-
5
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
৪০০ করে ২৩৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড
৪০০ করে ২৩৮ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড
হ্যারি ব্রুকের অধিনায়কত্বে দুর্দান্ত সূচনা করল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ওয়ানডেতে ২৩৮ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড তোলে ৪০০ রান, যা তাদের ওয়ানডে ইতিহাসে ষষ্ঠবারের মতো ৪০০ ছাড়ানো ইনিংস। ৫৩ বলে ঝড়ো ৮২ রান করে ম্যাচের সেরা পারফরমার হিসেবে নিজেকে মেলে ধরেন জ্যাকব বেথেল। এছাড়াও হাফসেঞ্চুরি করেন অধিনায়ক হ্যারি ব্রুক, জো রুট এবং বেন ডাকেট। তারা করেন যথাক্রমে ৫৮,৫৭ এবং ৬০ রান।
উইন্ডিজের বোলাররা ছিলেন অনুজ্জ্বল, যদিও তিনটি দুর্দান্ত ক্যাচ তাদের ফিল্ডিংয়ের একমাত্র স্বস্তির জায়গা। ৯ ওভারে ৮৪ রান খরচা করে ৪ টি উইকেট শিকার করেন জেডন সিলস।
৪০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব মাহমুদের আগুন ঝরানো বোলিংয়ে।প্রথম সারির ব্যাটাররা দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন। শাই হোপকে ব্রাইডন কার্সের অসাধারণ ক্যাচ ছিল ইনিংসের উল্লেখযোগ্য মুহূর্ত। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন সিলস। অন্যদিকে ইংলিশদের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন সাকিব ও জেমি ওভারটন।
গত ১৮ মাসে ওয়ানডেতে দুর্দান্ত কিছু করতে না পারা ইংল্যান্ডের জন্য এটি ছিল খুব প্রয়োজনীয় এক জয়, যা তাদের সাত ম্যাচের পরাজয় ধারা থামিয়ে দেয়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী রবিবার কার্ডিফে দ্বিতীয় ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করতে চায় ব্রুকের দল।
