ক্রিকেটারদের জন্য গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মুম্বাই বিশ্ববিদ্যালয়ে
-
1
পিএসএলের নিষেধাজ্ঞা ঘিরে বিতর্ক, মুজারাবানির পক্ষে এজেন্টের কঠোর প্রতিক্রিয়া
-
2
নাহিদ রানার আগুনে স্পেল, নিউজিল্যান্ড থেমে যায় ১৯৮ এ
-
3
শারমিনের ব্যাটে লড়াই জয়, শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
-
4
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের দাপুটে জয়, সমতায় ফিরল লড়াই
-
5
১ বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ দাসুন শানাকা
ক্রিকেটারদের জন্য গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মুম্বাই বিশ্ববিদ্যালয়ে
ক্রিকেটারদের জন্য গ্র্যাজুয়েশন প্রোগ্রাম মুম্বাই বিশ্ববিদ্যালয়ে
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের রাজ্যের ক্রিকেটারদের জন্য একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে। প্রথমবারের মত মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে ক্রিকেটারদের জন্য একটি স্নাতক প্রোগ্রাম চালু করতে চলেছে। এছাড়া মুম্বাই টি-টোয়েন্টি লিগের তৃতীয় সংস্করণ এবং তরুণ ক্রিকেটারদের জন্য যুক্তরাজ্য সফর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিশেষ স্নাতক প্রোগ্রামটি দেশের মধ্যে প্রথমবার কোনো রাজ্য ক্রিকেট বোর্ডের উদ্যোগে চালু হচ্ছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মতে, এই প্রোগ্রামের মূল লক্ষ্য ক্রিকেটারদের ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার ক্রিকেটে দক্ষতা অর্জনে সহায়তা করা।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানিয়েছে, "এই প্রোগ্রামটি তরুণ ক্রিকেটারদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা দেবে, যা তাদের পেশাদার পর্যায়ে সফল হতে সহায়তা করবে।"
২৭ মে থেকে শুরু হবে টি-২০ মুম্বাই লিগ। টি-টোয়েন্টি মুম্বাই লিগ শুরু হবে ২৭ মে, যা আইপিএল ২০২৫-এর সমাপ্তির মাত্র দুই দিন পর। এবারের আইপিএল ২৫ মে, কোলকাতায় শেষ হবে। এই লিগে মুম্বাই শহরের বিভিন্ন অঞ্চলের আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আশা করছে, এই প্রতিযোগিতা মুম্বাইয়ের স্থানীয় ও উদীয়মান প্রতিভাদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরার একটি বড় সুযোগ তৈরি করবে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি অজিঙ্কা নাইক বলেন, "আমরা মুম্বাই ক্রিকেটের বিকাশ ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নতিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন উদ্যোগগুলো তরুণ খেলোয়াড়দের অনুশীলন, প্রতিযোগিতা ও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে।"
