উদ্বিগ্ন বিসিবির আস্থা আছে আইসিসির উপর
-
1
মাসুদের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান, ১৫৫ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ
-
2
গ্লোবাল সুপার লিগে ইমনের মাঝারি ইনিংসের পরও ৫৩ রানে হারলো লাহোর কালান্দার্স
-
3
বৈভব সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত
-
4
সোহানের ঝোড়ো ইনিংসের পর গালের বড় জয়
-
5
দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে
উদ্বিগ্ন বিসিবির আস্থা আছে আইসিসির উপর
উদ্বিগ্ন বিসিবির আস্থা আছে আইসিসির উপর
গুনে গুনে ৮ দিন বাকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর। এর ভেতরে ঘটলো ম্যানচেস্টারে বি-স্ফো-র-ণ কান্ড। নিহত ২২ আর আহত পঞ্চাশের অধিক। সোমবার রাতে ইংল্যান্ডের ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্রান্দের কনসার্টে বো-মা বি-স্ফো-র-ণে কেপে উঠে গোটা শহর। এ নিয়ে উদ্বিগ্ন খোদ আইসিসি। তবে সব দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার ব্যবস্থাও চলছে দ্রুত গতিতে। এমনই খবর জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থা। আজ দুপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে এ নিয়ে কথা বলেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। এমন সময়ে বি-স্ফো-র-ণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন হলেও আস্থা রাখছেন আইসিসি’র উপর। তিনি বলেন, 'আইসিসি’র উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমাদের চেয়ে এই মুহূর্তে তারা বেশি ভাবছেন। কেননা ঠিক সময়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে না গড়ায় তবে আর্থিক দিক দিয়ে বিপুল ক্ষতির সম্মুখীন হবে তারা। আমরা মনে করি, এ নিয়ে আইসিসি অনেক বেশি পর্যবেক্ষন করে সঠিক সিদ্ধান্তটাই নেবেন। এর পরও আমরা দেশটির নিরাপত্তা ব্যাবস্থা এবং পরিস্থিতির উপর নজর রাখছি।' তিনি আরও যোগ করেন, 'এ ধরণের হা-ম-লা সত্যিই উ-দ্বে-গজনক। এই সময়ে এমন কিছু ঘটা ক্রিকেটের জন্য চিন্তার বিষয়। আশা করি আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আগের চেয়ে কঠোর অবস্থানে যাবে। আমরা সব সময়ই আইসিসি এবং আসরের স্বাগতিকদের পাশে আছি।' মাশরাফি’র নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন আছে আয়ারল্যান্ড সফরে। সেখানে বুধবার শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের সাথে। এরপরই টাইগাররা রওনা হবে ইংল্যান্ডের উদ্দেশ্যে। উল্লেখ্য, ১ জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
