তাওহীদ হৃদয়ের ব্যাট হাসলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেনেটুনে ১৫৩
-
1
লিটন সাইফের ব্যাটে উড়ে গেল দুরন্ত, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে জয় দিয়ে শুরু ধুমকেতুর
-
2
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, দলে ঢুকলেন মোহাম্মদ সিরাজ
-
3
রুদ্ধশ্বাস ফিনিশ, সোহানের ব্যাটে দুই উইকেটের নাটকীয় জয় দুর্বারের
-
4
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজলউড
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে থাকছেন বাংলাদেশের আতহার আলী খান
তাওহীদ হৃদয়ের ব্যাট হাসলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেনেটুনে ১৫৩
তাওহীদ হৃদয়ের ব্যাট হাসলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেনেটুনে ১৫৩
যুক্তরাষ্ট্রের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নেমেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় খর্বশক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ১৫৩ এর বেশি করতে পারেনি টাইগাররা।
টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে ওপেন করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। তবে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ১৫ বলে ১ টি করে চার ও ছয়ে ১৪ রান।
অপর ওপেনার সৌম্য সরকার ১৩ বলে ৩ চারে ২০। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ বল খেললেও ৩ রানের বেশি করতে পারেননি। সাকিব আল হাসান রান আউটে কাটা পড়ার আগে করেন ১২ বলে ৬ রান।
৬৮ রানে ৪ উইকেট পড়ার পর ৬৭ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ২২ বলে ৩১ রান করেন। হৃদয় ৪৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৫৮ রান করে ইনিংসের শেষ বলে আউট হন।
জাকের আলি ৫ বলে ৯ রান করে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১৫৩/৬ (২০), লিটন ১৪, সৌম্য ২০, শান্ত ৩, হৃদয় ৫৮, সাকিব ৬, মাহমুদউল্লাহ ৩১, জাকের ৯*; সৌরভ ৪-০-২৭-১, আলি ৪-০-৪৯-১, জেসি ৩-১-৩০-১, টেইলর ৩-০-৯-২।
