দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও ভারতই সেরা টি-টোয়েন্টি দল- মাইকেল ক্লার্ক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
স্ট্রাইক রেটের চ্যালেঞ্জে বাবর, খোলামেলা আলোচনার পরামর্শ ডু প্লেসির
-
2
বোলারদের দাপটে শ্রীলঙ্কাকে উড়িয়ে ইংল্যান্ডের দারুণ শুরু
-
3
ওয়াংখেড়েতে ক্যারিবীয় ঝড়, থামল জিম্বাবুয়ের স্বপ্নযাত্রা
-
4
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ
-
5
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও ভারতই সেরা টি-টোয়েন্টি দল- মাইকেল ক্লার্ক
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও ভারতই সেরা টি-টোয়েন্টি দল- মাইকেল ক্লার্ক
দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরও ভারতই সেরা টি-টোয়েন্টি দল- মাইকেল ক্লার্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সমীকরণ কিছুটা বদলে গেলেও, ভারতের অবস্থান এখনো বিশ্বসেরার জায়গাতেই দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক
‘বিয়ন্ড২৩ ক্রিকেট’ পডকাস্টে কথা বলতে গিয়ে ক্লার্ক বলেন, দক্ষিণ আফ্রিকার জন্য এটি ছিল বিশাল জয় এবং বড় ম্যাচ। তবে এই হারের পর এখন চাপটা ভারতের ওপর। “তবুও আমার কাছে ভারতই সেরা দল। তারা বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল এবং এমন কন্ডিশনে খেলছে, যেগুলো তারা খুব ভালোভাবে চেনে। আমি এখনো তাদের ফাইনালে দেখছি, যদিও দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর পরিস্থিতি কিছুটা বদলেছে,”
ভারতের সামনের পথ নিয়েও বিশ্লেষণ দেন ক্লার্ক। তার মতে, সুপার এইটে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতকে স্বচ্ছন্দ জয় পেতে দেখা উচিত। “জিম্বাবুয়ের প্রতি কোনো অসম্মান নয়, তারা সুপার এইটে জায়গা পাওয়ার যোগ্য। তবে আমি মনে করি ভারত তাদের সহজেই হারাবে। আসল লড়াইটা হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তারা বর্তমানে দারুণ ক্রিকেট খেলছে, আত্মবিশ্বাসী এবং ছন্দে আছে। ওই ম্যাচটিই নির্ধারণ করতে পারে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কে সেমিফাইনালে যাবে,”
ভারত যদি শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করতে না পারে, সেটিকে বড় চমক হিসেবেই দেখছেন ক্লার্ক। “আপনি যদি ভারতীয় সমর্থক হন, তাহলে খুবই হতাশ হবেন এবং বিস্মিতও হবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা দুর্দান্ত। বর্তমানে বিশ্বের সেরা দল এবং পরিচিত কন্ডিশনে খেলছে। ভারত যদি কোয়ালিফাই না করে, সেটা বিশাল ঘটনা হবে। তাদের বাদ দেওয়াটা বোকামি হবে শুধু কোয়ালিফাই নয়, ফাইনালে ওঠারও শক্ত দাবিদার তারা,”
দক্ষিণ আফ্রিকার প্রসঙ্গেও আলাদা করে কথা বলেন ক্লার্ক। তার মতে, টুর্নামেন্ট শুরুর আগেই দক্ষিণ আফ্রিকাকে ‘আন্ডারডগ’ হিসেবে দেখেছিলেন তিনি, যারা নীরবে ভালো করবে। আফগানিস্তানের বিপক্ষে সুপার ওভারে পাওয়া রুদ্ধশ্বাস জয় দলটিকে বাড়তি আত্মবিশ্বাস দিয়েছে বলেও মনে করেন তিনি। “ওই ম্যাচটা তারা স্বাভাবিক সময়ে হারতেই পারত। এমনকি প্রথম সুপার ওভারেও হারার কথা ছিল। কিন্তু সেই জয় তাদের মানসিকভাবে চাঙা করেছে,” বিশ্লেষণ করেন সাবেক এই অধিনায়ক।
দলের শক্তি নিয়েও উচ্চ প্রশংসা করেন ক্লার্ক। তার মতে, কাগজে-কলমে দক্ষিণ আফ্রিকা যেকোনো দলের মতোই শক্তিশালী। “তাদের বোলিং আক্রমণ দুর্দান্ত। ব্যাটিং অর্ডার তরুণ, ফিট ও অ্যাথলেটিক অনেকেই আইপিএলে খেলার অভিজ্ঞতা রাখে। বড় মঞ্চে চাপ সামলাতে এই অভিজ্ঞতা কাজে দেয়। এখন আর তারা বড় মঞ্চকে ভয় পায় না,”
দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে আত্মবিশ্বাস ও ছন্দ দুটোই অর্জন করেছিল বলেই মনে করেন মাইকেল ক্লার্ক।
