অফ সিজনে অস্ট্রেলিয়া সফর, নতুন ভেন্যুতে বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 13 মিনিট আগে
অফ সিজনে অস্ট্রেলিয়া সফর, নতুন ভেন্যুতে বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ

অফ সিজনে অস্ট্রেলিয়া সফর, নতুন ভেন্যুতে বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ

অফ সিজনে অস্ট্রেলিয়া সফর, নতুন ভেন্যুতে বাংলাদেশের টেস্ট চ্যালেঞ্জ

২৩ বছরের দীর্ঘ অপেক্ষার পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে নামতে যাচ্ছে বাংলাদেশ। পূর্বনির্ধারিত ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী নির্ধারিত এই সিরিজের সূচি অবশেষে চূড়ান্ত করেছে দুই বোর্ড। আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের নতুন অধ্যায়।

এই সফরের মধ্য দিয়ে ২০০৪ সালের পর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট ফিরছে মারারা স্টেডিয়ামে। একই সঙ্গে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজনের স্বাদ পেতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।

সূচি অনুযায়ী, ১৩ থেকে ১৭ আগস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্টটি গড়াবে ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকাওয়ে। অফ সিজনে সময় বের করে অস্ট্রেলিয়া বোর্ড এই সিরিজের আয়োজন করেছে তুলনামূলক নতুন ও কম ব্যবহৃত দুই ভেন্যুতে।

দুই দলের সর্বশেষ টেস্ট লড়াই হয়েছিল ২০১৭ সালে। তারও আগে ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশের মাটিতে এই সিরিজ আয়োজনের কথা থাকলেও মহামারি করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া সফর করবে দক্ষিণ আফ্রিকা। সেখানে তিনটি টেস্টের পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে খেলবে তারা। পরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অজিরা। আগামী বছরের শুরুতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফর এবং মার্চে মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১৫০তম বার্ষিকী টেস্টও রয়েছে তাদের সূচিতে।

এর আগে অবশ্য জুন মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের।