ফারুকের আশ্বাস, সাকিবের ফেরায় শিগগিরই মিলতে পারে সুখবর

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফারুকের আশ্বাস, সাকিবের ফেরায় শিগগিরই মিলতে পারে সুখবর

ফারুকের আশ্বাস, সাকিবের ফেরায় শিগগিরই মিলতে পারে সুখবর

ফারুকের আশ্বাস, সাকিবের ফেরায় শিগগিরই মিলতে পারে সুখবর

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে মিলেছে ইতিবাচক ইঙ্গিত, খুব শিগগিরই মিলতে পারে সুখবর।

শনিবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে সাকিবের ফেরার প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই এ বিষয়ে উদ্যোগী হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, "সাকিবের বিষয়টা চলমান ছিল। আমি সভাপতি হওয়ার পর থেকেই চেষ্টা করছি। সাকিবের ফিটনেস এবং প্রফেশনালিজম নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেট বোর্ড সবসময় চায় সে বাংলাদেশের হয়ে খেলুক। সাকিব আমাদের জন্য একটা অ্যাসেট এবং ব্র্যান্ড। তার ফিটনেস দেখে তাকে সিলেক্ট করা আমাদের পার্ট, তবে আইনি বিষয়গুলো সরকার দেখছে। আশা করছি আপনারা খুব দ্রুতই একটা সুখবর পাবেন।"

ফারুকের বক্তব্যে স্পষ্ট, ক্রিকেটীয় দিক থেকে সাকিবকে নিয়ে বোর্ডের আস্থা অটুট। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আইনি প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে সম্প্রতি ঘোষিত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে কোনো ক্রিকেটার না থাকায় তৈরি হয়েছে আলোচনা। একসময় যেখানে শীর্ষ সারির ক্রিকেটাররা তিন সংস্করণেই নিয়মিত খেলতেন, বর্তমানে সেই ধারাবাহিকতা নেই এমন ব্যাখ্যাই দিয়েছেন ফারুক। বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "আগে সাকিব, তামিম, মুশফিকরা সব ফরম্যাটে নিয়মিত খেলতেন। বর্তমানে সব ফরম্যাটে অপরিহার্য এবং নিয়মিত খেলছেন এমন ক্রিকেটার নেই বললেই চলে। সে কারণেই হয়তো অপারেশনস কমিটি এ প্লাস ক্যাটাগরি না রেখে ‘এ’ গ্রেড দিয়ে শুরু করেছে।"

সব মিলিয়ে সাকিবের জাতীয় দলে ফেরা এখন সময়ের অপেক্ষা এমনই বার্তা দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা। এখন দেখার বিষয়, সেই প্রত্যাশিত ‘সুখবর’ কবে আসে।