র্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন
-
1
নীতিশ ও স্যামসনের দাপটে আফগানিস্তানকে উড়য়ে সিরিজ জয় ভারতের
-
2
চট্টগ্রামে জমকালো আয়োজনে চট্টগ্রাম রিজিওনাল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
-
3
টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
-
4
জাতীয় ক্রিকেট লিগের ২৮তম আসর শুরু ৩ অক্টোবর, পর্দা নামবে ১৭ নভেম্বর
-
5
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
র্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন
র্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন
গত পরশু হঠাত করেই বাংলাদেশ সফরে পাকিস্তান আসবে না বলে জানান পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান শাহরিয়ার খান। তার মতে দুই বোর্ডের সম্মতিতেই বাতিল করা হয়েছে সিরিজটি। তবে বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বলছে ভিন্ন কথা।
আজকে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, পাকিস্তান বাংলাদেশের সাথে খেলতে ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশের সাথে খেললে র্যাংকিং এ পিছিয়ে পড়ার ঝুঁকি আছে তাদের।
উল্লেখ্য, এবছরের জুলাইতে বাংলাদেশে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিলো পাকিস্তানের। গত এক মাস আগেও সফরটি নিয়ে নিশ্চয়তা ছিল। তবে আকস্মিকভাবেই গতকাল এই সফর বাতিল করার ঘোষণা দেয় পিসিবি।
