র‍্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 second ago
র‍্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন

র‍্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন

র‍্যাংকিংয়ে অবনমনের ভয়ে আসছে না পাকিস্তানঃ পাপন

গত পরশু হঠাত করেই বাংলাদেশ সফরে পাকিস্তান আসবে না বলে জানান পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) প্রধান শাহরিয়ার খান। তার মতে দুই বোর্ডের সম্মতিতেই বাতিল করা হয়েছে সিরিজটি। তবে বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বলছে ভিন্ন কথা। আজকে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানান, পাকিস্তান বাংলাদেশের সাথে খেলতে ভয় পাচ্ছে। কারণ বাংলাদেশের সাথে খেললে র‍্যাংকিং এ পিছিয়ে পড়ার ঝুঁকি আছে তাদের। উল্লেখ্য, এবছরের জুলাইতে বাংলাদেশে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিলো পাকিস্তানের। গত এক মাস আগেও সফরটি নিয়ে নিশ্চয়তা ছিল। তবে আকস্মিকভাবেই গতকাল এই সফর বাতিল করার ঘোষণা দেয় পিসিবি।