মুমিনুল, লিটনকে হারিয়ে অ্যান্টিগায় ধুঁকছে বাংলাদেশ
-
1
ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত
-
2
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ, কঠিন গ্রুপে বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান
-
3
আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন, সময়ে কড়াকড়ি, বল ও ফিল্ডিংয়ের নিয়মে বড় পরিবর্তন
-
4
পাকিস্তানের কাছে বাংলাদেশের হার, ৬ উইকেটের জয়ে ফাইনালে পাকিস্তান
-
5
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা নেতৃত্বে রহমত ও ইব্রাহিম, বাদ পড়েছেন নবী
মুমিনুল, লিটনকে হারিয়ে অ্যান্টিগায় ধুঁকছে বাংলাদেশ
মুমিনুল, লিটনকে হারিয়ে অ্যান্টিগায় ধুঁকছে বাংলাদেশ
চলছে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ধুঁকছে বাংলাদেশের ব্যাটিং লাইন। আজ দিনের প্রথম সেশনে শাহাদাত হোসেন দিপুকে হারিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ফিরে এসে হারায় দুই সেট ব্যাটার মুমিনুল হক ও লিটন দাসকে। নিজেদের প্রথম ইনিংসে নেমে এদিন অবশ্য হাফসেঞ্চুরি করেছেন মুমিনুল।
তৃতীয় দিনের চা-বিরতির সময় বাংলাদেশের রান ৬৮ ওভারে ৫ উইকেটে ১৬৫। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ২৮৫ রানে। মেহেদী হাসান মিরাজ ২২, জাকের আলি অনিক ৫ রানে ব্যাট করছেন। এই জুটিতে এখন অবদি এসেছে ২০ রান। সেশনে ২৩ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬০ রান জমা করতে পারে বাংলাদেশ।
লাঞ্চ ব্রেকের আগে ও পরে লিটন দাসের সঙ্গে বেশ আস্থার সঙ্গেই ব্যাট করছিলেন মুমিনুল। তবে পঞ্চাশ ছুঁয়েই মুমিনুল হারালেন উইকেট। ১১৫ বলে ফিফটি পূর্ণ করে পরের ডেলিভারিতেই উইকেট হারিয়ে বিদায় নেন মুমিনুল হক। আর তাতেই ভাঙে লিটনকে নিয়ে গড়া ৬২ রানের জুটি। টিকলেন না লিটন দাসও। শামার জোসেফের শর্ট বল খেলতে গিয়ে ইনসাইড এজে হারান স্টাম্প।
ব্যক্তিগত ৪০ রানে লিটন প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গ দিতে আসেন জাকের আলি অনিক। এই দুইয়ের ব্যাটে চড়ে আর কোনো বিপদ ছাড়াই বাংলাদেশ সেশনের বাকি সময় কাটিয়ে যায় চা বিরতিতে।
