বিশ্বকাপ ফাইনাল খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া; বলেছেন ভন
-
1
ফিটনেস টেস্ট পাস না করলে মিলবে না এনওসি, আইপিএলের আগে কড়াকড়ি শ্রীলঙ্কা ক্রিকেটে
-
2
শিরোপা ধরে রাখতে ১২০ শতাংশ দেওয়ার বার্তা কোহলির, আত্মবিশ্বাসী কোচ ফ্লাওয়ার
-
3
ডব্লিউসিএলে যুক্ত হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স, আশরাফুল-রিয়াদরা মাতাবেন
-
4
করাচি কিংসে হেনড্রিকস, ব্যক্তিগত কারণে ছিটকে গেলেন চার্লস
-
5
নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপ ফাইনাল খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া; বলেছেন ভন
বিশ্বকাপ ফাইনাল খেলবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া; বলেছেন ভন
মাইকেল ভন ভবিষ্যদ্বাণী করেছেন, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। সাবেক এই ইংল্যান্ড অধিনায়কের মতে, ২৯ জুন ব্রিজটাউনের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে বলেছেন, কোন দুই দল খেলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এরপর নিজের ভেরিফায়েড 'এক্স' অ্যাকাউন্টেও প্রেডিকশন দিয়েছেন ভন।
এর আগে ভন বলেন, ২০২৪ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুগ্ম আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজ। ভনের সেমিফাইনালিস্টের তালিকায় নেই ভারত–পাকিস্তান।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগেও ভন বেছে নিয়েছিলেন চার সেমিফাইনালিস্ট। ইংল্যান্ডের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে। কিন্তু সেবার তার ভবিষ্যদ্বাণী মেলেনি।
