বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা
-
1
নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ সাবেক কিউই তারকা বিজে ওয়াটলিং
-
2
শ্রীলঙ্কা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা
-
3
কুশল মেন্ডিস শ্রীলঙ্কার নতুন টেস্ট অধিনায়ক
-
4
আফগানিস্তানের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
-
5
আবুধাবির গরমকে পাশ কাটিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ধারাবাহিকতার পরীক্ষা বাংলাদেশের
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা দল। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২১ অক্টোবর। পরের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক বিবৃতিতে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করেছে। অক্টোবর, নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ আয়োজন করবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা টেস্ট দল ১৬ অক্টোবর বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ২১ অক্টোবর শুরু হবে। তারপরে ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট হবে।
আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের এই দুই টেস্ট।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ সূচি-
প্রথম টেস্ট- ২১-২৫ অক্টোবর, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় টেস্ট- ২৯ অক্টোবর- ২ নভেম্বর, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
