ভিন্ন কন্ডিশনেও ভালো করবোঃ সাকিব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 ঘন্টা আগে
ভিন্ন কন্ডিশনেও ভালো করবোঃ সাকিব

ভিন্ন কন্ডিশনেও ভালো করবোঃ সাকিব

ভিন্ন কন্ডিশনেও ভালো করবোঃ সাকিব

ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচটা হতে দেয়নি বৃষ্টি। যতক্ষন ব্যাটিংয়ে ছিলো তামিম-মুশফিকরা, অচেনা উইকেটে খুব একটা স্বাচ্যন্দে ছিলোনা সেটি সকলেরই জানা। তবে সব ভুলে চেনা নিউজিল্যান্ডের বিপক্ষে যে ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ সেটারই জানান দিয়ে রাখলো সাকিব আল হাসান। প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার নিষেধাজ্ঞা থাকায় সেই ম্যাচে অধিনায়কত্ব করেন ৫০ ম্যাচে অধিনায়কত্ব করা সাকিব আল হাসান। সাকিব তাই আঁচ করতে পারেন কেমন হবে পরের ম্যাচ। আয়ারল্যান্ড এর এমন সবুজ উইকেটে খুব কমই খেলেছে বাংলাদেশ। আগামী ১৭ মে ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টাইগাররা মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপস দের। ১৯৯৯ সালে এ মাঠে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলার স্মৃতি থাকলেও সেই দলে ছিলেননা এখনকার কেউ। তাই মাঠ পুরনো হলেও অভিজ্ঞতাটা হবে একেবারে নতুন।  সেদিন আমিনুল ইসলামের নেতৃত্বে ওয়েষ্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হেরেছিলো ৭ উইকেটে। সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ। পার্থক্যটা অনেক। সেটা গত ২ বছরে টাইগারদের উন্নতির চিত্রটা দেখলেই বোঝা যাবে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচে বৃষ্টি বাধায় পয়েন্ট ভাগাভাগি করেছিলো দু-দল। তবে পরের ম্যাচেও সম্ভাবনা আছে বৃষ্টির। আয়ারল্যান্ড আবহাওয়া বার্তা সেটাই জানালো। সবকিছু ভুলে সাকিবদের মনোযোগটা মাঠের ক্রিকেটেই। টাইগাররা এ নিয়ে এ বছর ২য় বারের মত পাচ্ছে নিউজিল্যান্ড দলকে। যদিও গত নিউজিল্যান্ড সফরটা সুখকর ছিলোনা বাংলাদেশের। কারণ অচেনা কন্ডিশন। এখানেও বলতে গেলে একই অবস্থা। কন্ডিশন যেটাই হোক, টাইগাররা পাচ্ছে নতুন এক নিউজিল্যান্ড দল। দলের অভিজ্ঞরা আছেন বিশ্রামে। কেউ খেলছেন আইপিএলে। প্রথম ম্যাচে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাকিব শুনিয়েছেন আশার বাণী। “যে রকম কন্ডিশনে খেলে আমরা অভ্যস্থ, সেদিন ছিলো তার পুরটাই উল্টো। উইকেটে নিজেকে ধরে রাখাটাই যেন বড় চ্যালেঞ্জ। তবে আস্তে আস্তে বল যত পুরোণো হয়েছে খেলতে ততটাই সুবিধা হয়েছে। দেখা যাক পরের ম্যাচে কি হয়। অপেক্ষায় আছি।” স্লো ওভার রেটের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা। এদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ।