উইলিয়ামসন জেতালেন হায়দ্রাবাদকে
উইলিয়ামসন জেতালেন হায়দ্রাবাদকে
উইলিয়ামসন জেতালেন হায়দ্রাবাদকে
সবাই মুস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলছে। গত আসরেই তাক লাগিয়ে দেওয়া মুস্তাফিজকে মাত্র ১ ম্যাচ খেলিয়েই বসিয়ে রাখা নিয়ে কথা হচ্ছে বিস্তর। অথচ ঢাকাতে বৈশাখী ঝড় বয়ে গেলেও তাকে নিয়ে ওরকম কথার ঝড় ওঠেনি। নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসনের অনুপস্থিতি অনুভূত না হলেও নিজের উপস্থিতি সবাইকে টের পাইয়ে ছেড়েছেন। তার ব্যাটে চড়েই দিল্লী ডেয়ারডেভিলসকে ১৫ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
মার্চ মাসের শেষের দিকে নিজের খেলা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে(টেস্ট) ১৭৬ রানের ইনিংস খেলেছিলেন কেন উইলিয়ামসন। বিদেশী কোটার খেলোয়াড়ের একজন(ওয়ার্নার) দলপতি যে দলে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের দলে প্রথম ৫ ম্যাচে একাদশের বাইরেই কাটিয়েছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত হওয়া কেন উইলিয়ামসন।
অবশেষে ৬ষ্ঠ ম্যাচের একাদশে কেন উইলিয়ামসনকে রেখেছিলো সানরাইজার্স। কেনো তিনি আইসিসি র্যাংকিং এ টি-টোয়েন্টির তৃতীয় সেরা ব্যাটসম্যান তা প্রমাণ করেছেন আইপিএলের এবারের আসরে নিজের খেলা ১ম ম্যাচেই। ৫১ বলে ৬টি চার ও ৫টি ছয়ে ৮৯ রান করে দলকে জয়ের ভিত গড়ে দেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শিখর ধাওয়ানের সাথে গড়েন ১৩৬ রানের জুটি! মূলত ঐ জুটিই সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসকে ১৯১ রান পর্যন্ত লম্বা করার রসদ জুগিয়ে দেয়। নির্ধারিত ২০ ওভারে ১৯১ রান তুলতে মাত্র ৪টি উইকেট হারায় সানরাইজার্স হায়দ্রাবাদ। যে চারটি উইকেটই পান দক্ষিন আফ্রিকার ক্রিস মরিস।
১৯২ রানের লক্ষ্যমাত্রা ছুঁতে শুরুতেই স্যাম বিলিংসকে হারানো দিল্লী ডেয়ারডেভিলস দ্বিতীয় উইকেট জুটিতে ৭১ রান যোগ করে। সানজু স্যামসন ও করুন নায়ার জয়ের পথেই এগিয়ে নিচ্ছিলো দিল্লী ডেয়ারডেভিলসকে। তবে দলীয় ৮৫ রানের মাথায় নায়ার রান আউট ও তার একরান পরে রিশাব পান্ট যুবরাজ সিং এর বলে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফিরলে বিপদে পড়ে দিল্লী ডেয়ারডেভিলস। ব্যক্তিগত ৪২ রানের মাথায় স্যামসন ফিরে গেলে কার্যত জয়ের আশা শেষ হয়ে যায়। তবে শ্রেয়াশ আইয়ের ঝড়ো ব্যাটিং করে উত্তেজনাটা জিইয়ে রাখেন কিছুক্ষণ। তাতে কাজের কাজ ঠিক হয়নি। লক্ষ্যমাত্রা থেকে ১৬ রান দূরে থেকে শেষ হয়েছে দিল্লীর ইনিংস।
