তামিম-সৌম্যে দারুন সূচনা
তামিম-সৌম্যে দারুন সূচনা
তামিম-সৌম্যে দারুন সূচনা
যেদিন ভালো খেলে সেদিন সব বিভাগেই ভালো খেলে বাংলাদেশ। বোলিং, ফিল্ডিং এর পর এখন ব্যাটিং ও। কি দারুণ ! এমন বাংলাদেশইতো চায় সবাই। মালাহাইড এর আকাশের মতই উজ্জ্বল গোটা বাংলাদেশ দল। অভিষিক্ত সানজামুলের চোখে মুখেও ছিলো জ্বলে উঠার ছাপ। বল হাতে মোস্তাফিজের পুরনো রুপে ফিরে আসা। অধিনায়ক মাশরাফির দুর্দান্ত বোলিং। সব কিছু মিলে বল হাতে আইরিশদের চেপে ধরা। ৪৬.৩ ওভার খেলে আয়ারল্যান্ড সক্ষম হয় ১৮১ রান তুলতে। ব্যাট হাতে এবার তামিম-সৌম্যদের ঝলক দেখানোর পালা। শুরুটা ভালোই হয়েছে। তামিম কিছুটা ধরে খেললেও সৌম্য খেলছেন হাত খুলে। এখন পর্যন্ত সৌম্যের ব্যাটে এসেছে ৩২ বলে ৪৩ রান। যার মধ্যে আছে চারটি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। অন্যদিকে তামিম এগোচ্ছিলেন ধীরগতিতে। আউট হয়েছেন ৫৪ বলে ৪৭ রান করে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে হারিয়ে ১০০ রান। ১৫ ওভার শেষে।
