সমর্থকরাই সাহস- নাজমুল হাসান পাপন
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
সমর্থকরাই সাহস- নাজমুল হাসান পাপন
সমর্থকরাই সাহস- নাজমুল হাসান পাপন
ডাম্বুলায় প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৯০ রানের ব্যবধানে শ্রীলংকাকে হারায় বাংলাদেশ। শ্রীলংকার গ্যালারিতেও লাল সবুজদের সমর্থক ছিল চোখে পড়ার মত। লঙ্কানদের মাটিতে টাইগারদের এরকম ফলাফলের জন্য সমর্থকদের ও কৃতিত্ব দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নিজ দেশ থেকে উড়ে বিদেশ ভূমিতে গিয়ে টাইগারদের সমর্থন জানানোর জন্য সমর্থকদের অকুণ্ঠ প্রশংসা এবং ধন্যবাদ জানিয়েছেন বিসিবি সভাপতি। এছাড়া তিনি আরও যোগ করেন,''শ্রীলংকার বিপক্ষে ২য় টেস্টেও টাইগারদের সমর্থক ছিল গ্যালারিতে। সেই ধারাবাহিকতায় আজকের ম্যাচেও গ্যালারিতে সমর্থকদের উপস্থিতি অনেক ছিল। এখন বাংলাদেশ যে কোন দলের সাথেই জেতার মন মানসিকতা নিয়ে মাঠে নামে। সমর্থকরাই দলের জন্য সাহস,দলের জয়ের পিছনে অন্যতম বড় ভূমিকা থাকে সমর্থকদেরই।''
ওয়ানডে ইতিহাসে বাংলাদেশ প্রথম বারের মত প্রথম ইনিংসে ব্যাট করে শ্রীলংকার বিপক্ষে জয় লাভ করে। এছাড়াও ওয়ানডে তে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের ৫ম জয়। সেই সাথে এই ম্যাচ জয়ের পাশাপাশি তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে।
