সাত সকালে শান্তদের স্প্রিন্টস ও টাইম ট্রায়ালস
-
1
হেডিংলে টেস্টে পাকিস্তানের চরম বিপর্যয়, আবহাওয়া বাঁধাকে দায়ী করলেন উমর গুল
-
2
বাবর আজমের ফেরায় স্বস্তি পাকিস্তান শিবিরে, লর্ডস টেস্টে জয়ের খোঁজে শান মাসুদের দল
-
3
আঘাতের কারণে দল থেকে ছিটকে গেলেন ফারিহা, বিকল্প ফারজানা
-
4
টেস্ট ক্রিকেটে শরিফুলের ঐতিহাসিক লাফ, টেস্টের নতুন শীর্ষ বোলার মিচেল স্টার্ক
-
5
শেরেবাংলা স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের খবরটি মিথ্যা- বিসিবি
সাত সকালে শান্তদের স্প্রিন্টস ও টাইম ট্রায়ালস
সাত সকালে শান্তদের স্প্রিন্টস ও টাইম ট্রায়ালস
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, যুক্তরাষ্ট্রে তাঁদের বিপক্ষে সিরিজ, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ- টাইগার ক্রিকেটারদের সামনে ক্রিকেটে ঠাঁসা সূচি। এমন সময়ে ক্রিকেটারদের ফিটনেস ঠিক থাকা জরুরি।
জাতীয় দলের বিবেচনায় যারা থাকেন বা থাকতে পারেন তাদের ফিটনেসের অবস্থা জানতে সাত-সকালে স্প্রিন্টস ও টাইম ট্রায়ালের আয়োজন করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
আগামীকাল (২০ এপ্রিল) সকাল ৬ টা থেকে ৭ টা ৩০ অব্দি বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে জাতীয় দলের ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট হবে। যেখানে উপস্থিত থাকার কথা জাতীয় দলের তারকা ক্রিকেটারদের।
স্প্রিন্টস- স্প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য গতি পরীক্ষা করা। ক্রিকেটাররা কত কম সময়ে নির্দিষ্ট দুরত্ব অতিক্রম করতে পারেন সেটা দেখা হবে।
টাইম ট্রায়ালস- টাইম ট্রায়ালে মূলত দলের সবাই প্রতিযোগিতায় নামে, তবে একে অপরের বিপক্ষে নয়, বরং ঘড়ির বিপরীতে। একটা নির্দিষ্ট দুরত্ব কে সবচেয়ে কম সময়ে পার করতে পারে তা দেখা হবে।
