সম্মান ফেরত চাই, প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ এনামুল হক বিজয়ের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সম্মান ফেরত চাই, প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ এনামুল হক বিজয়ের

সম্মান ফেরত চাই, প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ এনামুল হক বিজয়ের

সম্মান ফেরত চাই, প্রমাণ দেখাতে চ্যালেঞ্জ এনামুল হক বিজয়ের

ফিক্সিং সন্দেহের অভিযোগে সবশেষ বিপিএলে মাঠে নামতে পারেননি এনামুল হক বিজয়। বিষয়টি ঘিরে তখন ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়। অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেও দেখা যায়নি এই ওপেনারকে। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর স্কোয়াডে তার নাম থাকলেও দেশের বাইরে অবস্থান করায় একটি ম্যাচেও অংশ নেননি তিনি।

 

ওমরাহ থেকে ফিরে মানুষের প্রশ্ন ও নিজের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে গনমাধ্যমে বিজয় বলেন, “আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলছে ভাইয়া ঘটনা কী? এটা আসলে কষ্ট দেয়, তারাও একটা সমাধান চায়। কিন্তু আপনারা যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না আমার একটা সমাধান প্রয়োজন।”

 

এরপর নিজের ক্রিকেট–দর্শন ও ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করতে গিয়ে বিজয় জোর দিয়ে বলেন, তিনি কখনো অর্থের জন্য ক্রিকেট খেলেননি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মান। এ প্রসঙ্গে তিনি বলেন,

“আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমার সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পেতে চাই।”

 

গত এক বছরে নিজেকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়ে বিজয় জানান, এই অবস্থায় একজন মানুষের পক্ষে স্বাভাবিক থাকা কঠিন। হতাশা প্রকাশ করে তিনি বলেন,

“আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেস্ট একজন মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না কারোর অবস্থান থাকবে। আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম আমি অনেক বুদ্ধিমান মানুষ। আমি এমন কিছু করেছি কেউ বুঝতে পারছে না, একদম নীরবে।”

 

সবশেষে অভিযোগের বিষয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয় জানান, প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয়। নিজের নির্দোষিতার ব্যাপারে আত্মবিশ্বাসী এই ব্যাটার বলেন,

“যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করতেছি কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান। আমি আর ক্রিকেট খেলব না।”