হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান
-
1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার
-
2
হেটমায়ারের বীরত্বে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের, ৩-২ ব্যবধানে সিরিজ নিউজিল্যান্ডের
-
3
এলপিএলে সাকিবের কার্যকর ক্যামিও, ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় পেল জাফনা কিংস
-
4
পাঁচ বছর পর সেরা ১০-এ জো রুট, কোহলির আরও কাছে রোহিত
-
5
আফগানিস্তানের ওয়ানডে-টেস্ট অধিনায়ক রাহমাত শাহ, সহ-অধিনায়ক গুরবাজ
হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান
হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে অবশেষে জিতল পাকিস্তান
অবশেষে জিতল নতুন পাকিস্তান দল। নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে হারের পর জয়ের দেখা পেল সালমান আগার দল। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানের জয়ের নায়ক ওপেনার হাসান নওয়াজ। ৪১১ রানের ম্যাচ ৯ উইকেটে জিতল পাকিস্তান।
অভিষেকের প্রথম দুই ম্যাচে দুই ডাক, তৃতীয় ম্যাচে নেমে রানের দেখা পেয়েই ক্ষান্ত হননি; করলেন রেকর্ড সেঞ্চুরি। বাবর আজমের রেকর্ড ভেঙে ৪৪ বলে পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি এখন হাসান নওয়াজের নামে। ৪৫ বলে ১০৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এরপর নেন ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার।
অকল্যান্ডে এদিন আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থামে ২০৪ রানে। মার্ক চাপম্যানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস। লক্ষ্য তাড়ায় নেমে কেবল এক উইকেট হারিয়েই জয়ে পৌঁছে যায় পাকিস্তান। হাসান নওয়াজের সেঞ্চুরি ছাড়াও ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক সালমান আগা।
