ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 53 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত

ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত

ইশান কিশানের ঝড়ো ইনিংস ও বোলারদের তাণ্ডবে শ্রীলঙ্কাকে উড়িয়ে ফাইনালে ভারত

এশিয়ান গেমসর ক্রিকেটে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। জাপানের নিশিনের করোঘি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে ঈশান কিশানের অপরাজিত ৮০ রান এবং বোলারদের সম্মিলিত তাণ্ডবে স্রেফ ৪৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। এই জয়ের ফলে সোনা জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। শুরুতেই অভিষেক শর্মা (৭) ও সঞ্জু স্যামসনকে (৭) হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। তবে তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী ২১ বলে ৩৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও অন্যপ্রান্ত আগলে রাখেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান। অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১৩), অক্ষর প্যাটেল (৮), তিলক বর্মা (২) এবং শিবম দুবে (৩) দ্রুত বিদায় নিলেও ইশান কিশানের ৪৬ বলে অপরাজিত ৮০ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রানের লড়াকু সংগ্রহ গড়ে ভারত। 

ইশানের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কার মার। শ্রীলঙ্কার পক্ষে থারিন্দু রত্নায়েকে ও সহান আরাচ্চিগে ২টি করে উইকেট নেন।

১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের পেস ও স্পিন আক্রমণের মুখে সম্পূর্ণ ধসে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। জাসপ্রিত বুমরাহ তার প্রথম ওভারেই লঙ্কান দুই ওপেনারকে সাজঘরে ফেরান। রান আউটের ফাঁদে পড়ে ও ভারতীয় বোলারদের তোপে পড়ে মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন নুয়ানিদু ফার্নান্দো। ৯ জন ব্যাটারই পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও খণ্ডকালীন স্পিনার অভিষেক শর্মা ২টি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দর নেন ১টি উইকেট।

শনিবার স্বর্ণপদকের লড়াইয়ে মেগা ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। অন্যদিকে ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।