বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মালিবাংওয়ে মাকেতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মালিবাংওয়ে মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মালিবাংওয়ে মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ মালিবাংওয়ে মাকেতা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান কোচ মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং স্টাফদের সাথে সরাসরি যোগ দেবেন ৪৬ বছর বয়সী এই প্রোটিয়া কোচ।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের (সিএসএ) লেভেল-৪ ডিগ্রিধারী মাকেতার কোচিং অঙ্গনে দু’যুগ ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপে প্রোটিয়া কোচিং প্যানেলে থাকা মাকেতার অধীনে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

এছাড়া মাকেতা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ও সিএসএ ন্যাশনাল একাডেমির প্রধান কোচ হিসেবে তরুণ প্রতিভা অন্বেষণ ও তৈরিতে সুনাম কুড়িয়েছেন। তার অধীনে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে।

নতুন দায়িত্ব গ্রহণ করে মালিবাংওয়ে মাকেতা বলেন, "বাংলাদেশ দলের সহকারী কোচ হতে পেরে আমি আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে তরুণ ও সম্ভাবনাময় একদল ক্রিকেটার রয়েছে। প্রধান কোচ ফিল সিমন্সসহ অন্যান্য কোচিং স্টাফদের সাথে মিলে এই খেলোয়াড়দের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আমি মুখিয়ে আছি।"