পাকিস্তান সিরিজের শ্রীলঙ্কা দল ঘোষনা, বাদ আসালঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সিরিজের শ্রীলঙ্কা দল ঘোষনা, বাদ আসালঙ্কা

পাকিস্তান সিরিজের শ্রীলঙ্কা দল ঘোষনা, বাদ আসালঙ্কা

পাকিস্তান সিরিজের শ্রীলঙ্কা দল ঘোষনা, বাদ আসালঙ্কা

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য তরুণ ও ঘরোয়া পারফর্মারদের প্রাধান্য দিয়ে শ্রীলঙ্কা দল ঘোষণা করা হয়েছে। টপ অর্ডার ব্যাটার সিনেথ জয়াবর্ধনে প্রথমবারের মতো মূল জাতীয় দলে ডাক পেয়েছেন। অন্যদিকে, ইনজুরির কারণে তারকা লেগস্পিনার ওয়ানিদু হাসারাঙ্গা ছিটকে পড়ায় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বিজয়কান্ত বিয়াসকান্ত।

ঘরোয়া টি-টোয়েন্টিতে সম্প্রতি মারকুটে পারফরম্যান্সের সুবাদে ২১ বছর বয়সী জয়াবর্ধনে দলে নাম লিখিয়েছেন। তামিল ইউনিয়ন ক্রিকেট ক্লাবের হয়ে সাম্প্রতিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় তিনি ৫২ বলে ১০১ এবং ৩২ বলে ৮২ রানের দুটি দারুণ ইনিংস খেলেন। এছাড়া টানা ব্যর্থতার জেরে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার চরিত আসালঙ্কা, পেসার দিলশান মাদুশঙ্কা, স্পিনার থারিন্ডু রথনায়েকে এবং ব্যাটিং অলরাউন্ডার জানিথ লিয়ানাগে।

শ্রীলঙ্কা ক্রিকেটে সাম্প্রতিক টি-টোয়েন্টি ব্যর্থতার প্রেক্ষাপটে দলে ফেরানো হয়েছে অলরাউন্ডার চামিন্ডু বিক্রমেসিংহে, ব্যাটার সহান আরচ্চিগে ও পেসার বিনুরা ফার্নান্দোকে। স্কোয়াডে পেসার দুশমন্থ চামিরা থাকলেও তার খেলা নির্ভর করছে শারীরিক ফিটনেসের ওপর।

আগামী ৯ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।

শ্রীলঙ্কার স্কোয়াড: 

কামিল মিশারা, সিনেথ জয়াবর্ধনে, কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, সহান আরচ্চিগে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, চামিন্ডু বিক্রমেসিংহে, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, বিজয়কান্ত বিয়াসকান্ত, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, এশান কালিঙ্গা ও দুশমন্থ চামিরা (ফিটনেস সাপেক্ষে)।