বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
রেনশর ১৯০ রানে অস্ট্রেলিয়ার শক্ত অবস্থান, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা
-
2
হাসানের হ্যাটট্রিকে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড
-
3
সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরির দিনেও বড় হার বাংলাদেশের, সিরিজ জয় অস্ট্রেলিয়ার
-
4
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম
-
5
শান্ত-মুশফিকের ব্যাটে বড় লিডের পথে বাংলাদেশ
বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান
বাজে ফিল্ডিংয়ে সবার ওপরে পাকিস্তান
এশিয়া কাপের আগে প্রস্তুতি সিরিজেও মুখ থুবড়ে পড়ছে পাকিস্তান। আরব আমিরাতে চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে আফগানিস্তানের কাছে হেরেছে সালমান আগাদের দল। এই ব্যর্থতার মূল কারণ দলের ভঙ্গুর ফিল্ডিং বিভাগ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় বছরে সবচেয়ে বাজে ফিল্ডিং করা দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তান। দলটির ক্যাচিং দক্ষতা মাত্র ৮১.৪ শতাংশ।
২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত পাকিস্তান ফেলেছে ৪৮টি ক্যাচ, মিস করেছে ৯৮টি রান-আউট সুযোগ এবং করেছে ৮৯টি মিসফিল্ডিং। ৪১টি আন্তর্জাতিক দলের মধ্যে ক্যাচ মিস ও রান-আউট মিসের তালিকায় পাকিস্তান শীর্ষে। মিসফিল্ডিংয়ে তাদের অবস্থান দ্বিতীয়, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ৯০ বার মিসফিল্ডিং করে শীর্ষে রয়েছে। এছাড়া পাকিস্তানের ফিল্ডাররা এ সময়ে ১৬ বার ওভারথ্রো করে প্রতিপক্ষকে বাড়তি রান দিয়েছে।
ত্রিদেশীয় টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের ফিল্ডিং ব্যর্থতা বড় ভূমিকা রেখেছে। সহজ ক্যাচ ছাড়াও গুরুত্বপূর্ণ মুহূর্তে রান-আউট সুযোগ হাতছাড়া হওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায় আফগানিস্তানের পক্ষে। ফলে আসন্ন এশিয়া কাপের আগে পাকিস্তান দলের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হয়ে দাঁড়িয়েছে ফিল্ডিং। বিশেষজ্ঞদের মতে, দ্রুত এই বিভাগে উন্নতি না ঘটাতে পারলে বড় মঞ্চে ভরাডুবি এড়ানো কঠিন হবে।
