ম্যাচ ফি পাচ্ছেন না কোহলিরা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 59 মিনিট আগে
ম্যাচ ফি পাচ্ছেন না কোহলিরা

ম্যাচ ফি পাচ্ছেন না কোহলিরা

ম্যাচ ফি পাচ্ছেন না কোহলিরা

এক মাসের ও কিছু পূর্বে নিজ দেশের মাটিতে ভারতের ১৩ টেস্টের সফল মৌসুম শেষ হয়েছিল। মৌসুম সফল গেলেও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) তাদের ক্রিকেটারদের ম্যাচ ফি সফল ভাবে দিতে পারছে না গত ৬ মাস ধরে। প্রশাসন কমিটি (সিওএ) এবং বিসিসিআই এর মধ্যে চলমান দ্বন্দ্বের প্রভাব পড়েছে ভারতীয় ক্রিকেটারদের উপর। খেলোয়াড়রা এখন আইপিএল এর দশম আসর নিয়ে ব্যস্ত থাকলেও জাতীয় দলের ম্যাচ ফি নিয়ে তারা কিছুটা বিচলিত। আগে প্রায় সময়ই কোন টেস্ট সিরিজ শেষ হওয়ার দুই মাসের মধ্যে তারা পাওনা পেয়ে যেত কিন্তু এবার কয়েক মাস পার হয়ে গেলেও তা পায় নি খেলোয়াড়রা। ভারতের টেস্ট দলের প্রত্যেক ক্রিকেটার ১৫ লাখ রুপি পান। এছাড়া ৭ লাখ করে রুপি পান যারা দলে আছেন কিন্তু সেরা একাদশে থাকে না। গত ৬ মাসে সফল মৌসুম শেষ করার পুরস্কার হিসেবে এক কোটি রুপি পাওয়ার কথা থাকলেও সেটা এখনো তারা পায় নি। পরিচয় গোপন রাখা শর্তে ভারতের টেস্ট দলের এক খেলোয়াড় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ''সাধারণত আমরা একটি টেস্ট ম্যাচ শেষ হওয়ার ১৫ থেকে ৩০ দিনের মধ্যে ম্যাচ ফি পেয়ে যাই। কিন্তু এবার অনেক দেরি হচ্ছে। এর কারণ আমরা জানি না। কিন্তু এত দেরি এর আগে কখনও হয় নি।' সুত্রঃ স্পোর্টসকিডা।