লিনের ফেরার আভাস, স্বস্তি কেকেআর শিবিরে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_available আপডেট: 1 সেকেন্ড আগে
লিনের ফেরার আভাস, স্বস্তি কেকেআর শিবিরে

লিনের ফেরার আভাস, স্বস্তি কেকেআর শিবিরে

লিনের ফেরার আভাস, স্বস্তি কেকেআর শিবিরে

ক্রিস লিনের ব্যাটে ভর করে এবারের আসরের প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় পায় কোলকাতা নাইট রাইডার্স। নাইট ভক্তদের মন জয় করে ফেলেছিলেন ওই ম্যাচ দিয়েই।  এবারের আসরে মাত্র দুই ম্যাচ খেলেই ইনজুরি! ভক্তদের আক্ষেপটা তাই বেশিই। এই দুই ম্যাচে রান করেছিলেন ১২৫। ৯ এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান এই হার্ড-হিটার।  গত দেড় বছরে এ নিয়ে তার ৩য় বারের মত কাঁধের চোট। পয়েন্ট টেবিলে ২য় অবস্থানে থাকা নাইটরা লিনকে ছাড়াই মাঠে নেমেছে আট ম্যাচে। কেকেআরও চায় লিন ফিরুক। লিনও আশাবাদী প্লে-অফ ম্যাচের আগেই ফেরার ব্যাপারে। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার আইপিএলে ফিরবেন লিন এমনটাই আশা এই অজি মারকুটে ব্যাটসম্যানের। এ ম্যাচে না ফিরতে পারলে ১৩ মে ইডেনে কেকেআর এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামবেন তিনি। অষ্ট্রেলিয়া ক্রিকেট এর নিজস্ব সংবাদ মাধ্যমকে ক্রিস লিন জানান, 'কাঁধের সমস্যাটা ধীরে ধীরে সেরে উঠছে। ব্যাথানাশক ইঞ্জেকশন ভালোই কাজ করছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএল এ কয়েকটা ম্যাচ খেলে প্রস্ততিটা ভালমত সেরে নিতে চাই।' ইনজুরি প্রসঙ্গে আরও যোগ করে লিন বলেন, 'ইনজুরির আগে মাত্র দুই ম্যাচ খেলেছি।  প্লে-অফ ম্যাচের আগে অন্তত দুই ম্যাচ খেলতে চাই।  না খেলতে পারলে সেটা কেকেআর সতীর্থ আর ভক্তদের সাথে অন্যায় করা হবে।'