ফাইনালে নেই সাকিব, লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ
-
1
রানআউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ সালমান আগা, কি ঘটেছিলো মাঠে
-
2
সালমান আঘার বিতর্কিত রান আউট, লিটনের ব্যাখ্যা
-
3
গ্লাভস ছুঁড়ে ফেলায় শাস্তি, তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন সালমান আগা
-
4
সালমান আলী আগা বলেন, আমি ভিন্নভাবে বিষয়টি সামলাতাম
-
5
রান আউটের ঝড়ে উষ্ণতা, মিরাজ-সালমান মুহূর্ত বিশ্লেষণ করছেন মুশতাক আহমেদ
ফাইনালে নেই সাকিব, লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ
ফাইনালে নেই সাকিব, লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ
বাংলাদেশের তিন অলরাউন্ডার আছেন লাহোর কালান্দার্সের স্কোয়াডে, তবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে ফাইনালে সেরা একাদশে সুযোগ পেলেন কেবল রিশাদ হোসেন। ব্যাটিংয়ে ব্যর্থ সাকিবকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হলো সিকান্দার রাজাকে।
লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজি যেন এক টুকরা বাংলাদেশ। তবে ফাইনাল ম্যাচ বেঞ্চে থেকে দেখবেন সাকিব-মিরাজ, খেলছেন কেবল রিশাদ হোসেন।
সিকান্দার রাজা জাতীয় দলের খেলা শেষে আজ সন্ধ্যায় ফিরলেন পাকিস্তানে, তাকে নিয়েই ফাইনালে নামছে লাহোর। বল হাতে দারুণ করলেও সাকিব ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন চরমভাবে, দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়ে দু'বারই শূন্য রানে আউট হয়েছেন।
তাই সাকিবের বিকল্প ভাবতে হয়েছে কালান্দার্স ফ্র্যাঞ্চাইজিকে। ইংল্যান্ডে জাতীয় দলের অ্যাসাইনমেন্ট শেষ করে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা ফাইনালে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নামলেন।
লাহোরের গাদ্দাফি ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
লাহোর কালান্দার্স একাদশ-
ফখর জামান, মোহাম্মদ নাইম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটকিপার), সিকান্দার রাজা, ভানুকা রাজাপাকসে, আসিফ আলি, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, রিশাদ হোসেন ও হারিস রউফ।
