বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ১৭৪ কোটি টাকা পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ১৭৪ কোটি টাকা পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ১৭৪ কোটি টাকা পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

বিশ্বকাপজয়ী ভারতীয় দলের জন্য ১৭৪ কোটি টাকা পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলকে নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ১৩১ কোটি রুপি যা বাংলাদেশী টাকায় ১৭৪ কোটি টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। এর মাধ্যমে তারা টানা দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখায় এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার রেকর্ড গড়ে।

এছাড়া এই জয়ের মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে তিনবার আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজিরও স্থাপন করেছে, যা এই ফরম্যাটে তাদের সাফল্যের ধারাকেই আরও দৃঢ় করেছে।

এ অর্জনের জন্য খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচকদের অভিনন্দন জানিয়েছে বিসিসিআই এবং ভবিষ্যতের জন্য তাদের সাফল্য কামনা করেছে বোর্ডের অনারারি সেক্রেটারি দেবজিত সাইকিয়া।