মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, পাকিস্তানের সিরিজে সমতা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 7 মিনিট আগে
মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, পাকিস্তানের সিরিজে সমতা

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, পাকিস্তানের সিরিজে সমতা

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, পাকিস্তানের সিরিজে সমতা

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয় পেয়েছে পাকিস্তান। বৃষ্টির কারণে লক্ষ্য বদলে গেলেও বাংলাদেশের ব্যাটিং ধসে ১২৮ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারীরা।

প্রথমে ব্যাট করে পাকিস্তান ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন মাআজ সাদাকাত। ৪৬ বলে খেলা তার ইনিংসটি সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কায়। মাঝের দিকে দলের রান তোলার গতি ধরে রাখেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। সালমান ৬৪ এবং রিজওয়ান করেন ৪৪ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন নেন ৩ উইকেট। মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ইনিংস কমে ৩২ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৪৩ রান। তবে লক্ষ্য তাড়া করার আগেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ২৩.৩ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পুরো ইনিংস জুড়েই চাপে ছিল টাইগাররা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলেন লিটন দাস। তাওহীদ হৃদয় ২৮ ও আফিফ হোসেন করেন ১৪ রান।

পাকিস্তানের হয়ে ৩ টি করে উইকেট শিকার করেন হারিস রউফ ও মাআজ সাদাকাত।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। ফলে সিরিজ নির্ধারণ হবে শেষ ম্যাচে।