জয়ের ধারায় ছেদ পড়লো রুপগঞ্জের
জয়ের ধারায় ছেদ পড়লো রুপগঞ্জের
জয়ের ধারায় ছেদ পড়লো রুপগঞ্জের
[caption id="attachment_1120" align="aligncenter" width="550"]
নিয়মিত লিজেন্ডস অফ রুপগঞ্জের উইকেট ফেলে আনন্দে মেতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড়েরা[/caption]
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক(মুশফিকুর রহিম) ও ওয়ানডে অধিনায়ক(মাশরাফি মর্তুজা) নিয়ে দল গড়া লিজেন্ডস অফ রুপগঞ্জ ঢাকা প্রিমিয়ার লীগ(ডিপিএল) এ নিজেদের ৩য় ম্যাচে এসে প্রথম পরাজয়ের মুখ দেখলো। নাসির হোসেনের গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তাদের।
সাভারে বিকেএসপির ৩ নাম্বার গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিজেন্ডস অফ রুপগঞ্জের অধিনায়ক মুশফিকুর রহিম। গাজী গ্রুপ ক্রিকেটার্স এর আবু হায়দার রনি ও আলাউদ্দিন বাবু তাদের প্রথম স্পেলেই বিপাকে ফেলেন রুপগঞ্জের ব্যাটসম্যানদের। আবু হায়দার রনি ফেরান দুই ওপেনার এজাজ ও হাসানুজ্জামানকে, বাবু ফেরান সায়েম আলমকে। ১২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলা রুপগঞ্জের ইনিংস মেরামতের দায়িত্ব আসে দলপতি মুশফিকুর রহিমের কাঁধে। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে সেই দায়িত্ব ভালোভাবে পালন করার ইঙ্গিতও দিচ্ছিলেন মুশফিক। তবে ৪৮ বলে ২৬ রান করে ভারতীয় অফব্রেক বোলার পারভেজ রাসুলের বলে বোল্ড হয়ে মুশফিক প্যাভিলিয়নের পথ ধরলে দিশা হারায় রুপগঞ্জের ইনিংস। ২৪ রানের ব্যাবধানে হারিয়ে বসে আরো চারটি উইকেট। ৯২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা রুপগঞ্জের ইনিংস ১৫৬ রান পর্যন্ত যায় ৯ম উইকেট জুটিতে মোশাররফ হোসেন রুবেল ও শরীফের ৫৭ রানের জুটিতে। রুপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে মোশাররফ হোসেন রুবেলের ব্যাট থেকে। গাজীর হয়ে আবু হায়দার রনি নেন সর্বোচ্চ ৪টি উইকেট।
[caption id="attachment_1121" align="aligncenter" width="550"]
ওভারপ্রতি ২.৮৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছেন আবু হায়দার রনি[/caption]
১৫৭ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে বেগই পেতে হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্স দলকে। আনামুল হক বিজয় ও মমিনুল হকের উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় তারা। রুপগঞ্জের হয়ে একটি করে উইকেট পান মাশরাফি মর্তুজা ও মাহমুদুল হাসান। ২টি ছয় ও ৩টি চারে ৪৫ বলে ৩৪ রান করা বিজয়কে ফেরান মাশরাফি। আর ৬টি চারে ৫৩ বলে অর্ধশতক থেকে ৬ রান দূরে থেকে মাহমুদুল হাসানের বলে আউট হন মমিনুল। তবে অর্ধশতক পূর্ণ করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জহুরুল ইসলাম অমি। ১২ বলে ৩ চারে ১৫ রান করে অপরাজিত থাকেন নাসির হোসেনও।
সংক্ষিপ্ত স্কোরঃ লিজেন্ডস অফ রুপগঞ্জ ১৫৬/১০(৪৪), আবু হায়দার রনি ৯-১-২৬-৪
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৫৭/২(৩৬) জহুরুল ৬২*
গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে জয়ী।
