শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম

শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম

শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেট সামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমিয়ে মাঠমুখী করতে এবং শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে মিরপুরের রূপনগরে অবস্থিত ‘স্কুল অফ লাইফ’ ক্যাম্পাসে শিশু-কিশোরদের হাতে ক্রিকেট ব্যাট ও বলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেয় ক্রীড়া উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান javedomer.com। কর্মসূচিটি তত্ত্বাবধান করে আরবান গ্রীন হেভেন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ওপেনার ও javedomer.com-এর স্বত্বাধিকারী জাভেদ ওমর বেলিম, আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান, স্কুল অফ লাইফের প্রিন্সিপাল আমিনা খাতুন সাথী এবং সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু।

সাবেক জাতীয় ক্রিকেটার জাভেদ ওমর বেলিম বলেন, "শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের মাঠের খেলায় আগ্রহী করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে এগিয়ে আসতে হবে। পর্যাপ্ত সুযোগ ও সরঞ্জাম পেলে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনে উৎসাহিত হবে।"

আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় ফিরিয়ে আনতে এবং প্রশিক্ষণ সুবিধা দিতে মানিকগঞ্জের সিংগাইরে ‘সিংগাইর ক্রিকেট কমপ্লেক্স’ নামে একটি আধুনিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যা খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। শিশু-কিশোরদের মাঝে দলগত চেতনা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করতেই তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে পূর্বেও অনুরূপ উদ্যোগ নিয়েছে javedomer.com। দি প্লাস্টিসিটি কোম্পানির সহযোগিতায় প্রতিষ্ঠানটি গত ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর মিরপুর এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দুটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করেছিল।