প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, লাঞ্চের আগে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ৩৪
-
1
আবুধাবিতে দারুণ সূচনা বাংলাদেশের, লাঞ্চ বিরতি পর্যন্ত ১৩৪- ১
-
2
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
-
3
প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারালো অস্ট্রেলিয়া
-
4
আবু ধাবিতে শুরুর মত প্রথম দিনটা শেষ করতে পারল না বাংলাদেশ
-
5
২২ অক্টোবর শুরু চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ লীগ শুরু হলো খেলোয়াড় রেজিস্ট্রেশন
প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, লাঞ্চের আগে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ৩৪
প্রথম ইনিংসে ৩৪৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, লাঞ্চের আগে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ৩৪
প্রথম দিনে ভালো শুরুর পরও নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের প্রত্যাশা পূরণ করতে পারলো না বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই বাকি ২ উইকেট হারিয়ে ৩৪৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকেরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ম সেশন শেষে ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। সফরকারীরা এখনো ৩১২ রানে পিছিয়ে রয়েছে।
দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করেছিলেন দুই অপরাজিত ব্যাটার নাঈম হাসান ও তাইজুল ইসলাম। তবে দলীয় স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন তাইজুল। আফগান পেসার মোহাম্মদ সেলিমের লেগ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হন ৯ রান করা তাইজুল। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও আফগানিস্তান রিভিও নিলে আল্ট্রা-এজে দেখা যায় বল তাইজুলের গ্লাভস স্পর্শ করেছিল।
এরপর শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেন ইয়ামিন আহমাদজাইয়ের ধীরগতির ফুলার লেংথ বলে ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন। এতে দ্বিতীয় দিনে ৮.৩ ওভার ব্যাটিং করেই গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া ইয়ামিন ৩টি, ইসমত আলম ২টি এবং কাইস আহমেদ ১টি উইকেট দখল করেন।
এর আগে টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৪ রান। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে মাত্র ৪১ বলে ফিফটি পূরণ করা তানজিদ ইনিংসটি বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন। তবে ৮৩ রানের মাথায় ইসমত আলমের বলে উইকেটের পেছনে ইকরাম আলিখিলের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে প্রথম সেশনেই ১ উইকেট হারিয়েছে আফগানিস্তান। ১৩ ওভার ব্যাটিং করে ৩৪ রান তুলে প্রথম দিনের খেলা লাঞ্চ বিরতিতে পাঠায় তারা।
