ইডেন গার্ডেনে সাকিববিহীন কোলকাতার জয়
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
ইডেন গার্ডেনে সাকিববিহীন কোলকাতার জয়
ইডেন গার্ডেনে সাকিববিহীন কোলকাতার জয়
এর আগের দুই ম্যাচেও খেলেননি সাকিব আল হাসান। তবে কোলকাতার ইডেন গার্ডেনে খেলা দেখে ধারণা করা হচ্ছিলো সাকিব খেলবেন কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। যদিও তেমনটি হয়নি তবে জয়ের মুখ দেখেছে কোলকাতা নাইট রাইডার্স।
কোলকাতার ইডেন গার্ডেনে এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর এর অধিনায়ক গৌতম গম্ভীর। তবে শুরুটা দারুণ করেন কিংস ইলেভেনের দুই ওপেনার মানান বোহরা ও হাশিম আমলা। ১ম ৫ ওভারেই ছুয়ে ফেলেন দলীয় পঞ্চাশ। তবে বোহরাকে বোল্ড করে পীযুষ চাওলা প্যাভিলিয়নে ফেরালে রানের গতিটা একটু কমে যায়। এরপরে গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহারা ভালো শুরু করলেও কেও ৩০ পার করতে পারেননি। একাই চার উইকেট নিয়ে কিংস ইলেভেনের ইনিংস এর লাগাম টেনে ধরেছিলেন উমেশ যাদব। কিংস ইলেভেন নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে ১৭০ রান।
১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে সবাইকে চমকে দেয় কোলকাতা। ক্রিস লীনের অনুপস্থিতিতে গৌতম গম্ভীরের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সুনীল নারিন। হতাশ করেননি তিনি। ১৮ বলে ৩ ছক্কা ও ৪ চারে করেন ৩৭ রান। এদিনও ব্যাট হাসে গৌতম গম্ভীরের। ৪৯ বলে ১১টি চারে ৭২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন নাইট রাইডার্সের দলপতি। উথাপ্পা ২৬ রান করে আউট হলেও ২৫ রান করে অপরাজিত থাকেন মনিশ পান্ডে। ২১ বল ও ৮ উইকেট হাতে রেখেই জেতে সাকিববিহীন কোলকাতা।
সংক্ষিপ্ত স্কোরঃ কিংস ইলেভেন পাঞ্জাব ১৭০/৯(২০), যাদব ৪/৩৩
কোলকাতা নাইট রাইডার্স ১৭১/২(১৬.৩), গম্ভীর ৭২*
কোলকাতা ৮ উইকেটে জয়ী।
