হঠাৎ দেশে ফিরছেন মাশরাফি
হঠাৎ দেশে ফিরছেন মাশরাফি
হঠাৎ দেশে ফিরছেন মাশরাফি
চ্যাম্পিয়ন্স ট্রফি আর ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে মাশরাফি বিন মর্তুজা গত ২৬ তারিখে দলবল সহ উড়ে যান ইংল্যান্ডে। সাসেক্সে অনুশীলন ক্যাম্প থাকায় সেখানেই থাকছেন। ২৭ তারিখ পৌছে পরের দিন অনুশীলনও করেন তিনি।
তবে জানা গেলো আজ হঠাতই দেশের বিমান ধরেছেন তিনি। জানা গেছে কোন ইঞ্জুরিগত সমস্যা নয়, স্ত্রীর অসুস্থতার কারণেই দেশে ফিরছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
এ নিয়ে বিসিবি থেকে এখন পর্যন্ত কোন খবর না হলেও জানা গেছে অধিনায়ক এর পরিবার থেকে। তারা নিশ্চিত করেছেন, দলপতি মাশরাফি'র স্ত্রীর শরীর হঠাতই খারাপ হওয়াতে এমন সিদ্ধান্ত।
আজ রাতেই এসে পৌছাবেন বাংলাদেশে। তবে আবার কবে দলের সাথে যোগ দিবেন সেটি এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে এদিকে সব ঠিকঠাক থাকলে আগামী ৪ঠা বা ৫ই মে'তে দলের সাথে যোগ দিবেন তিনি। তবে সবই নির্ভর করছে মাশরাফি পত্নীর সুস্থতার উপরে।
