হোবার্ট হারিকেনের কোচ হলেন গ্যারি কার্স্টেন
-
1
ওয়ানডেতেও অধিনায়ক লিটন, মিরাজকে সরিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
-
2
এলপিএলে তাওহিদ হৃদয়ের ৮ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস, কলম্বোকে হারাল জাফনা কিংস
-
3
সিলসের আগুনে বোলিংয়ে পাকিস্তানকে ৯০ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ
-
4
উগ্র উদযাপনের দায়ে শাস্তির মুখে আব্বাস ও খুররম
-
5
ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী প্রধান কোচ হচ্ছেন স্টিফেন ফ্লেমিং
হোবার্ট হারিকেনের কোচ হলেন গ্যারি কার্স্টেন
হোবার্ট হারিকেনের কোচ হলেন গ্যারি কার্স্টেন
দক্ষিন আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কার্স্টেন কোচের ভূমিকাতে দায়িত্ব পালন করবেন হোবার্ট হারিকেন এর। কেএফসি বিগ ব্যাশ লীগের এই দলটি দুই বছরের জন্যে চুক্তিবদ্ধ করেছে বিশ্বকাপজয়ী এই কোচকে।
দক্ষিন আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন এই বাহাতি ওপেনার। দক্ষিন আফ্রিকার পঞ্চম সর্বোচ্চ টেস্ট রান এর মালিক কার্স্টেন। ২১টি টেস্ট শতক ও ১৩টি ওয়ানডে শতক আছে কার্স্টেনের খেলোয়াড়ি ক্যারিয়ারে।
তবে ২০০৪ সালে ক্রিকেটের খেলোয়াড়ি জীবন শেষ হলেও ক্রিকেট ছাড়েননি কার্স্টেন। ২০০৭ সালের ডিসেম্বরে ভারতের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। গ্যারি কার্স্টেন ভারতের কোচ থাকাকালীন ভারতকে টেস্ট র্যাংকিং এর শীর্ষে তুলেছেন। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতে তার কোচিং এই।
ভারতকে টেস্ট র্যাংকিং এর শীর্ষে তোলার পর নিজ দেশ দক্ষিন আফ্রিকার কোচিং এর দায়িত্ব পেয়ে দক্ষিন আফ্রিকাকেও ঐ অবস্থানে নিয়ে যান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এ দিল্লী ডেয়ারডেভিলস এর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন দুই দফাতে। তাই টি-টুয়েন্টি ফরম্যাটেও যে তিনি সচল একজন কোচ তা বলাই যায়।
গত তিন মৌসুম বিগ ব্যাশ লীগের ফাইনালে উঠতে পারেনি হোবার্ট হারিকেন। এবার কার্স্টেনের কোচিং এ হোবার্ট হারিকেনের ভাগ্য বদলাবে কিনা তা দেখতে উন্মুখ থাকবে সবাই।
