রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়
-
1
গায়ানায় মিরাজ-তাহির জাদুতে গুড়িয়ে গেল সেন্ট লুসিয়া, ৪ উইকেটের জয় গায়ানার
-
2
বিসিসিআইয়ের নতুন অ্যাসোসিয়েট পার্টনার ক্যাম্পা, এসবিআই লাইফ ও চ্যাটজিপিটি, চুক্তি ১৩০ কোটি রুপিরও বেশি
-
3
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারত এ দল ঘোষণা, দুই ফরম্যাটে অধিনায়ক পাডিক্কাল ও গায়কোয়াড়
-
4
সিপিএলে মিরাজের স্বপ্নের অভিষেক, শিকার ৩ উইকেট
রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়
রানের হিসাবে ওয়েস্ট ইন্ডিজ পেল বিশ্বকাপে সবচেয়ে বড় জয়
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের একটি ঐতিহাসিক জয়! টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের রানের হিসাবে সর্বোচ্চ ব্যবধানে জয়। গায়ানাতে তারা উগান্ডাকে মাত্র ৩৯ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতেছে ১৩৪ রানে। ফাই-ফারে ম্যাচ সেরার পুরষ্কার জেতা আকিল হোসেন নাম লিখেছেন রেকর্ড বইয়ে।
টসে জিতে আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৭৩ রান। প্রথমবারের মতো টি-টোয়েন্টি উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই উগান্ডা করল অসহায় আত্মসমর্পণ। ১২ ওভারের বেশি খেলতে পারেনি, অলআউট হয়েছে কেবল ৩৯ রানে। আর তাতেই ১৩৪ রানের বড় পরাজয়। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে দ্বিতীয় সর্বোচ ব্যবধানের পরাজয়।
এক আকিল হোসেনের স্পিন বিষেই নীল হয় উগান্ডা। পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ উইকেট নেওয়া প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান বোলার হলেন আকিল হোসেন। মাত্র ১১ রান খরচায় আকিল শিকার করেন উগান্ডার পাঁচ ব্যাটারকে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই তার প্রথম ফাই-ফার।
বড় লক্ষ্য তাড়ায় নেমে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যে উগান্ডা হারায় পাঁচ উইকেট। এভাবেই চলতে থাকে উইকেটের আসা-যাওয়া। আউট হওয়া ১০ ব্যাটারের কেউ ছুঁতে পারেননি দুই অংকের রান। অপরাজিত থাকা জুমা মিয়াগির ব্যাটেই সর্বোচ্চ ১৩ রান। ৩ জন পেয়েছেন ডাকের স্বাদ, তাদের পুরো ইনিংসে বাউন্ডারির সংখ্যাও মোট ৩। শেষ পর্যন্ত উগান্ডার ইনিংস থামে মাত্র ৩৯ রানে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সবচেয়ে কম রানে অলআউটের রেকর্ড। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ড অলআউট হয়েছিল সমান ৩৯ রানে।
