ফিক্সিং প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ দক্ষিন আফ্রিকান পেসার
-
1
বিপিএলে ফিক্সিং নিষিদ্ধ চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক ও কর্মকর্তা
-
2
স্মৃতি ও সংহতির বার্তায় কাঠমান্ডু সফরে বাংলাদেশ
-
3
বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল
-
4
শ্রীলঙ্কাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়
-
5
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করল ভারত
ফিক্সিং প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ দক্ষিন আফ্রিকান পেসার
ফিক্সিং প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ দক্ষিন আফ্রিকান পেসার
[caption id="attachment_1442" align="aligncenter" width="325"]
লোনওয়াবো সোৎসাবে[/caption]
দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার লোনওয়াবো সোৎসাবে ২০১৫ সালের র্যাম স্ম্যাম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে ফিক্সিংয়ের জন্য শাস্তি পেয়েছেন। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) এই পেসারকে সব ধরণের ক্রিকেট থেকে আপাতত নিষিদ্ধ ঘোষণা করেছে।
সিএসএ, আইসিসি অথবা আইসিসি সদস্য অন্য কোন দেশের যে কোন স্বীকৃত ক্রিকেটে নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে অংশগ্রহণ করার সুযোগ থাকছে না এই ক্রিকেটারের। এর আগেও একই টি-টোয়েন্টি টুর্নামেন্টে আরও ছয়জন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছিলেন। এর মধ্যে ছিলেন সাবেক টেস্ট উইকেট রক্ষক থামি সোলেকিলে এবং ব্যাটসম্যান অ্যালভিরো পিটারসেন।
লোনওয়াবো সোৎসোবের বিরুদ্ধে আনা ফিক্সিংয়ের তদন্ত শুরু হয়েছিল ২০১৫ সালের অক্টোবর থেকে। দীর্ঘদিনের তদন্ত শেষে ক্রিকেট সাউথ আফ্রিকার দুর্নীতি দমন কমিশন এই পেসারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করে।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সাদা জার্সি গায়ে এই পেসার পাঁচটি টেস্ট খেলেছেন। এছাড়াও এই সময়ে প্রোটিয়াদের হয়ে রঙ্গিন জার্সি গায়ে সোৎসোবে ৬১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২৩ টি-টোয়েন্টি খেলেছেন।
